Thursday , 2 September 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আফগান টিভিতে ফের নারী উপস্থাপিকা

প্রতিবেদক
Probashbd News
September 2, 2021 11:42 am
আফগান টিভিতে ফের নারী উপস্থাপিকা

আফগানিস্তানের শীর্ষস্থানীয় টেলিভিশন টোলো টিভির মর্নিং শোয়ে ফের নারী উপস্থাপিকা দেখা গেছে।

টোলো টিভি সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

খবরে বলা হয়, দেশটির শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল টোলো টিভি ফের নারী উপস্থাপিকার অংশগ্রহণে মর্নিং শো সম্প্রচার শুরু করেছে।

এমওবিওয়াই গ্রুপের পরিচালক সাদ মোহসেনি টুইটারে এ সংক্রান্ত দুটি ছবি পোস্ট করেছেন। এমওবিওয়াই গ্রুপ টোলো চ্যানেল পরিচালনা করে।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর নারীদের কাজে অংশ নিতে দেবে কিনা— এমন শঙ্কার মধ্যে টোলো চ্যানেল সাহসী এ পদক্ষেপ নিল।

অতীতে তালেবান টোলো টিভিকে প্রোপাগান্ডা নেটওয়ার্ক হিসেবে অভিহিত করেছিল।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয় ৩০ আগস্ট। এ প্রক্রিয়ার মধ্যেই তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। এখন তারা সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।

সর্বশেষ - সাহিত্য