মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

লিবিয়ার বাংলাদেশি স্কুল পরিদর্শন করলেন নবনিযুক্ত রাষ্ট্রদূত

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২১, ২০২১ ৬:৫১ পূর্বাহ্ণ
লিবিয়ার বাংলাদেশি স্কুল পরিদর্শন করলেন নবনিযুক্ত রাষ্ট্রদূত

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান সস্ত্রীক ১৮ সেপ্টেম্বর ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজ পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। স্কুল ও কলেজের কার্যকরী পরিষদের সভাপতি ও দূতাবাসের কাউন্সেলর (শ্রম) গাজী মো. আসাদুজ্জামান কবির কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে অতিথিদের স্বাগত জানান এবং ছাত্রছাত্রীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় রাষ্ট্রদূতকে।

কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রদূত স্কুল ও কলেজের কার্যকরী পরিষদ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মতবিনিময় করেন। এ ছাড়াও তিনি স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন।

লিবিয়ার প্রথম এবং এখন পর্যন্ত টিকে থাকা একমাত্র বাংলা স্কুল ‘বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজ’—যার যাত্রা শুরু হয় ১৯৮০ সালে। বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ও একটি কার্যকরী পরিষদের পরিচালনায় ৪১ বছর ধরে বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে আরব বসন্তের ছোঁয়া গৃহযুদ্ধ কিংবা উত্তাল রাজনৈতিক পরিস্থিতি উপেক্ষা করে আজও সগর্বে লিবিয়ার মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এ বিদ্যালয়টি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

কলকাতায় বারে ঢুকে বাংলাদেশি বাবা-ছেলের মারামারি-ভাঙচুর, পরে আটক

মহানবীকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করার দায়ে বিজেপি নেতা গ্রেপ্তার

ওমিক্রন কতটা হুমকি তা বুঝতে প্রায় ২ সপ্তাহ লাগবে: ফাউচি

ওমিক্রন কতটা হুমকি তা বুঝতে প্রায় ২ সপ্তাহ লাগবে: ফাউচি

বাংলাদেশের খেলা থাকলে আইপিএলে কাউকে ছাড়া হবে না

করোনায় কাজ হারিয়ে ফেরত এসেছেন ৫ লাখ প্রবাসী

করোনায় কাজ হারিয়ে ফেরত এসেছেন ৫ লাখ প্রবাসী

সাড়ে ১০ হাজার বাংলাদেশি আশ্রয়প্রার্থীকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

দেশে সারের কোনো সংকট নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া: বরিস জনসন

ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া: বরিস জনসন

বাংলাদেশে অভিষেকে রেকর্ড গড়া সেই তারকাকে নিল লখনউ

বাংলাদেশে অভিষেকে রেকর্ড গড়া সেই তারকাকে নিল লখনউ