Tuesday , 21 September 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ভারতে কনসার্ট করবেন ‘মানিকে মাগে হিতে’র গায়িকা

প্রতিবেদক
Probashbd News
September 21, 2021 7:11 am
ভারতে কনসার্ট করবেন ‘মানিকে মাগে হিতে’র গায়িকা

সিংহলি ভাষায় ‘মানিকে মাগে হিতে..’ গানটি গেয়ে রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন শ্রীলঙ্কান সঙ্গীতশিল্পী ইয়োহানি। নিজ দেশ ছাড়াও পার্শ্ববর্তী ভারত, বাংলাদেশ ও পাকিস্তানেও তরুণ-তরুণীদের মুখে মুখে এখন ইয়োহানির নাম।

ইউটিউবে ইয়োহানির মানিকে মাগে হিতে গানটি দেখা হয়েছে ১০০ মিলিয়নের বেশি বার। তার গানের প্রশংসায় মেতেছেন অমিতাভ বচ্চন, মাধুরি দিক্ষিতের মতো শিল্পীরা।

তবে এবার আর অনলাইনে নয়, ভারতে সশরীরে কনসার্টে যাচ্ছেন ইয়োহানি। আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের হায়দ্রাবাদে খোলা মঞ্চে গান গাইবেন ইয়োহানি।

জি লাইভের নতুন প্ল্যাটফর্ম সুপারমুন হ্যাশট্যাগ নিউ ট্রেন্ডিংয়ের ব্যানারে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। ভারতে এ দফায় দুটি শো করবেন ইয়োহানি।

ভারতে কনসার্ট যাওয়া প্রসঙ্গে এ গায়িকা বলেছেন, ‘ভারত থেকে এতো ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। ৩০ সেপ্টেম্বরের কনসার্ট নিয়ে আমি খুবই এক্সাইটেড। ভারতে লাইভ পারফর্ম করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়োহানি জানিয়েছিলেন, সুযোগ পেলে তিনি বলিউডে গান গাইতে চান। বলিউডে কাজ করার ইচ্ছে থেকেই হিন্দি শিখছেন ইয়োহানি। তার পছন্দের সংগীত পরিচালক এ আর রহমান। ফলে ভারতে কনসার্ট করার মাধ্যমে বলিউডে পা রাখার স্বপ্নপূরণে একধাপ এগোলেন ইয়োহানি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
অনৈতিকভাবে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নাম ও লোগো ব্যবহার করায় আয়েবাপিসি`র তীব্র প্রতিবাদ

অনৈতিকভাবে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নাম ও লোগো ব্যবহার করায় আয়েবাপিসি`র তীব্র প্রতিবাদ

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এর ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এর ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইসরাইলের প্রধানমন্ত্রীকে ধমকালেন ইথিওপিয়ার আবি আহমেদ

ইসরাইলের প্রধানমন্ত্রীকে ধমকালেন ইথিওপিয়ার আবি আহমেদ

মেয়ের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে খুন করে পুঁতে রেখেছিলেন বাবা!

করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার দায় সরকারের : ফখরুল

করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার দায় সরকারের : ফখরুল

টিকার সনদ ছাড়া মার্কেটে প্রবেশ নয়, ট্রেন-প্লেন-লঞ্চেও না

টিকার সনদ ছাড়া মার্কেটে প্রবেশ নয়, ট্রেন-প্লেন-লঞ্চেও না

আইপিএল জেতার যোগ্য দাবিদার ছিল কলকাতা: ধোনি

আইপিএল জেতার যোগ্য দাবিদার ছিল কলকাতা: ধোনি

‘দেশে করোনায় মৃত্যু হার ভারতের চেয়ে বেশি’

‘দেশে করোনায় মৃত্যু হার ভারতের চেয়ে বেশি’

শরীয়তপুরে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ

কাতারে আল জামান এক্সচেঞ্জের নতুন শাখা উদ্বোধন