Thursday , 17 February 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

হিজাব-বিতর্ক: উত্তর প্রদেশে মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা

প্রতিবেদক
Probashbd News
February 17, 2022 7:05 am
হিজাব-বিতর্ক: উত্তর প্রদেশে মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ এলাকায় হিজাব নিয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে মুসলিম নারীদের বিক্ষোভে লাঠিপেটা করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভ মিছিলে থাকা বোরকা পরা নারীদের পুলিশ পেটাচ্ছে। পুলিশ বলছে, তারা এ ভিডিও নিয়ে তদন্ত করবে। এনডিটিভির আজ বৃহস্পতিবারের খবরে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় গত রোববার এ ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সাধারণ অভিযোগ (এফআইআর) করেছে।

ওই এফআইআরে পুলিশ বলেছে, গাজিয়াবাদের সানি বাজার রোডে অনুমতি ছাড়া ১৫ মুসলিম নারী সরকারবিরোধী বিক্ষোভের জন্য জড়ো হয়েছেন বলে তারা খবর পায়।এফআইআরের তথ্য অনুযায়ী, পুলিশের একটি দল সেখানে পৌঁছালে নারীরা স্লোগান দিতে থাকেন।

এফআইআর আরও বলছে, বিক্ষোভরত নারীদের সরিয়ে দিতে চেষ্টা করার সময় হেনস্তার শিকার হন নারী কনস্টেবলরা। বিক্ষোভ মিছিলে থাকা কয়েক পুরুষও নারী কনস্টেবলদের হেনস্তা করেন। রাইস নামের একজন নারী কনস্টেবল বলেন, বিক্ষোভ মিছিলে থাকা পুরুষেরা নারী কনস্টেবলদের হুমকিও দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আরও দেখা গেছে, পুলিশ বোরকা পরা নারী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাঁদের লাঠিপেটা করছে। লাঠি হাতে পেটাতে যাওয়ার সময় এক পুলিশকে থামানোর চেষ্টা করতে দেখা গেছে বোরকা পরা এক নারীকে।

গাজিয়াবাদের ইন্দিরাপুরামের এক পুলিশ কর্মকর্তা বলেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

বিক্ষোভ নিয়ে পুলিশের এফআইআরে আনা অভিযোগের ব্যাপারে বিক্ষোভকারীদের বক্তব্য এনডিটিভির প্রতিবেদনে পাওয়া যায়নি।

সর্বশেষ - সাহিত্য