Tuesday , 5 October 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সাকিব না মোস্তাফিজ, কে খেলবেন প্লে অফে

প্রতিবেদক
Probashbd News
October 5, 2021 12:33 pm
সাকিব না মোস্তাফিজ, কে খেলবেন প্লে অফে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে ইতোমধ্যেই প্লে অফে খেলা নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

আইপিএলের চলমান ১৪তম আসরের শেষ চারে খেলার দৌড়ে আছে সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স, লোকেশ রাহুলের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস, মোস্তাফিজুর রহমানদের রাজস্থান রয়েলস ও রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স। এই চারটি দল এখনো প্লে অফের রেসে আছে।

তবে পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে পাঞ্জাব কিংস একটু চাপের মধ্যে আছে। তাদের জন্য প্লে অফে খেলা বেশি কঠিন। বাকি তিন দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে এই মুহূর্তে সাকিব আল হাসানদের কলকাতার অবস্থা তুলনামূলক ভালো। 

গত রোববার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে সবচেয়ে ভালো পজিশনে আছে কলকাতা। সাকিবরা যদি গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মোস্তাফিজদের রাজস্থান রয়েলসকে হারাতে পারে তাহলে তাদের প্লে অফ নিশ্চিত। সেই হিসাবে শেষ ম্যাচটি কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

মোস্তাফিজুর রহমানদের রাজস্থান রয়েলস এ মুহূর্তে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয় নম্বর পজিশনে রয়েছে। তাদের খেলতে হবে আরও দুটি ম্যাচ। মুম্বাই ইন্ডিয়ান্স ও নাইট রাইডার্সের বিপক্ষে দুটি ম্যাচ জিতলে সরাসরি প্লে অফে চলে যাবে রাজস্থান। 

মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা রাজস্থান রয়েলসের মতোই। তাদেরও শেষ দুই ম্যাচে রাজস্থান আর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জিততে হবে। তাহলেই প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে পাঞ্জাব কিংসের সম্ভাবনা ক্ষীণ। নিজেদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি কলকাতা, রাজস্থান ও মুম্বাইয়ের পরাজয় কামনা করতে হবে তাদের। রানরেট ভালো অবস্থানে থাকতে হবে। তাহলেই হয়তো শেষ চারে যেতে পারে পাঞ্জাব।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফরে মরক্কোর সঙ্গে তিন চুক্তি

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফরে মরক্কোর সঙ্গে তিন চুক্তি

ভাইঝি এবং নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা দায়ের ট্রাম্পের

ভাইঝি এবং নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা দায়ের ট্রাম্পের

বাংলাদেশে নিষিদ্ধ থাকবে পাবজি: হাইকোর্ট

৪০ হাজার কোটি টাকার মালিক ইতালির ১৯ বছর বয়সী ক্লেমেন্তে দেল ভেচিও

যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাস সক্রিয় হচ্ছে

নতুন দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি স্থগিত

পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে

কাপুরুষের মতো কাজ করেছেন আশরাফ গনি: আফগান নারী পপ তারকা

কাপুরুষের মতো কাজ করেছেন আশরাফ গনি: আফগান নারী পপ তারকা

রাষ্ট্রের গোপনীয়তা ফাঁস করার অভিযোগে ইমরান খানের ১০ বছর কারাদণ্ড

বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত