শনিবার , ৯ অক্টোবর ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শাহরুখপুত্রের জামিন নাকচ, ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী রাভিনা

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৯, ২০২১ ১০:৩৬ পূর্বাহ্ণ
শাহরুখপুত্রের জামিন নাকচ, ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী রাভিনা

মাদককাণ্ডে জামিন পাননি বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

শুক্রবারও আদালতে শুনানিতে আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে শাহরুখপুত্র বিনীত অনুরোধ করে জানান, তিনি ভালো ঘরের ছেলে। তিনি ভারতীয় পাসপোর্টধারী।  তিনি কোথাও পালিয়ে যাবেন না। তথ্য-প্রমাণ লোপাটের কোনো চেষ্টাও করবেন না। মামলায় তদন্ত কর্মকর্তাদের সহায়তা করবেন।

কিন্তু এরপরও আরিয়ানের জামিন মঞ্জুর নাকচ করে দেন মুম্বাই মেট্রোপলিটন আদালত।

এতে অসন্তুষ্ট বলিউড অভিনেত্রী রাভিনা টেন্ডন।  রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে টুইটে লিখলেন,  ‘লজ্জাজনক রাজনীতি খেলা হচ্ছে।’ 

তবে ‘লজ্জাজনক রাজনীতি’ বলতে কী বোঝাতে চেয়েছেন রাভিনা? সেটা স্পষ্ট করেননি।

বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।  শুক্রবার থেকে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে রয়েছেন আরিয়ান।  স্টার কিড হলেও বাড়তি কোনো সুবিধা দেওয়া হচ্ছে না শাহরুখপুত্রকে। 

ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশের দিনই কারও নাম না উল্লেখ করে টুইটে অভিনেত্রী রাভিনা টেন্ডন লেখেন, ‘লজ্জাজনক রাজনীতি চলছে.. একটা যুবকের সারা জীবন, ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে… হৃদয়বিদারক’।

রাভিনার মতো শাহরুখ খানের এমন বিপদের দিনে তার পাশে দাঁড়িয়েছেন সালমান খান, দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজানার মতো তারকারা। 

হৃত্বিক তো রীতিমতো দীর্ঘ এক খোলা চিঠি লিখেছেন আরিয়ানের সমর্থনে।  তাকে সাহস জুগিয়েছেন। ভেঙে না পড়তে পরামর্শ দিয়ে শান্ত থাকতে বলেছেন।

 তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
বিদেশ ফেরত কর্মীদের সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশ ফেরত কর্মীদের সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২য় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি বিশ্ব: পুতিন

মাদ্রিদে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

মাদ্রিদে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

শ্রীলঙ্কায় অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ ঘোষণা

মন্ত্রীরা বড় বড় কথা বলছেন, কাজ করছেন না : রিজভী

মন্ত্রীরা বড় বড় কথা বলছেন, কাজ করছেন না : রিজভী

প্রেস বিজ্ঞপ্তি   ঃ    ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ঃ ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

বিস্কুট খাওয়ার অপরাধে স্কুলছাত্রকে পিটিয়ে জখম 

জেলে থাকা ১৫৬ বাংলাদেশির খোঁজ নিতে মাল্টায় আয়েবার প্রতিনিধি দল

জেলে থাকা ১৫৬ বাংলাদেশির খোঁজ নিতে মাল্টায় আয়েবার প্রতিনিধি দল

চলতি বছরে ৩৫ হাজার অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ইউক্রেনে আপাতত শক্তিশালী আক্রমণ করবে না রাশিয়া, জানালেন পুতিন