মঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জাল ভিসায় আফ্রিকানদের বাংলাদেশে আসা বন্ধে সংশ্লিষ্টদের চিঠি

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১২, ২০২১ ৬:৩৬ পূর্বাহ্ণ
জাল ভিসায় আফ্রিকানদের বাংলাদেশে আসা বন্ধে সংশ্লিষ্টদের চিঠি

নাইজেরিয়াসহ আফ্রিকান বিভিন্ন দেশের নাগরিকরা জাল ভিসা ও জাল আমন্ত্রণপত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। 

গত ৪ অক্টোবর সুরক্ষা সেবা বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্য মন্ত্রণালয় ও বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তিনটি চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো যেন সংশ্লিষ্ট প্রকল্পে/প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিকদের বিদ্যমান ভিসার মেয়াদ শেষের আগেই তা বৃদ্ধির সুপারিশ করে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে ভিসার মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করলে সংশ্লিষ্ট আমন্ত্রণকারী প্রতিষ্ঠানের (বেসরকারি) বিরুদ্ধে ভিসার বিদ্যমান পরিপত্র অনুযায়ী অর্থদণ্ড আরোপের বিষয়টি নিশ্চিত করতে হবে। অবৈধ অভিবাসের জন্য সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিকদের বিধি মোতাবেক চলে যেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্রের পরিপ্রেক্ষিতে নাইজেরিয়াসহ অন্য আফ্রিকান দেশ থেকে বিদেশি নাগরিকরা জাল ভিসা ও জাল আমন্ত্রণপত্র নিয়ে বাংলাদেশ এসে থাকেন। বাংলাদেশে প্রবেশের পর তারা ভিসার মেয়াদ বৃদ্ধি না করে অবৈধ হয়ে বাংলাদেশে অবস্থান করেন। আফ্রিকান দেশগুলো থেকে কোনো যাত্রী বাংলাদেশি ভিসা নিয়ে ইমিগ্রেশনে এলে ইমিগ্রেশন পুলিশ ভিসার সঠিকতা যাচাইয়ের পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের আমন্ত্রণে ভিসা ইস্যু করা হয়েছে সেসব প্রতিষ্ঠানের ঠিকানা এবং প্রতিষ্ঠানের কার্যক্রম যাচাইসহ তাদের দেশে আগমনের যৌক্তিকতা যাচাই করতে হবে। 

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
লিবিয়ার বাংলাদেশি স্কুল পরিদর্শন করলেন নবনিযুক্ত রাষ্ট্রদূত

লিবিয়ার বাংলাদেশি স্কুল পরিদর্শন করলেন নবনিযুক্ত রাষ্ট্রদূত

টিকা না নেয়া মৃত্যুহার ৩%, টিকা নেয়া মৃত্যুহার ০.০৩%: আইইডিসিআর

টিকা না নেয়া মৃত্যুহার ৩%, টিকা নেয়া মৃত্যুহার ০.০৩%: আইইডিসিআর

বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শুভ্রের সাফল্য

নারী নির্যাতন রোধে অ্যাপ বানালো বাংলাদেশি ভাই-বোন

যুক্তরাজ্যে নোয়াখালীর ২০০ বছর পূর্তি উদযাপন

কানাডায় চাকরির বড় সুযোগ, যেতে পারবে ওয়ার্ক পারমিটধারীদের পরিবারও

টানা ১০ দিন হেঁচকি, হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট

টানা ১০ দিন হেঁচকি, হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট

জার্মানি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর উদযাপন

পানির নিচে একসঙ্গে ডুব দিয়ে ৪৫৫ জনের বিশ্ব রেকর্ড

নির্বাচনের দাবি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের