Tuesday , 12 October 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইভ্যালি-কিউকম-রিংআইডি থেকে টাকা ফেরতে যা করতে হবে গ্রাহকদের

প্রতিবেদক
Probashbd News
October 12, 2021 11:20 am
ইভ্যালি-কিউকম-রিংআইডি থেকে টাকা ফেরতে যা করতে হবে গ্রাহকদের

অনলাইনে প্রতারণার ফাঁদ দিনে দিনে বাড়ছে। ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। প্রতারিত হওয়া প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে ঘুরেও সুরাহা পাচ্ছেন না ভুক্তভোগীরা। আত্মসাৎকারী ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনছেন গ্রাহকরা। প্রতারক প্রতিষ্ঠানগুলোর নামে কেউ কেউ ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা করছেন। এসব মামলায় সর্বোচ্চ শাস্তি ৭ বছরের কারাদণ্ড। এছাড়া আদালত আসামিদের অর্থদণ্ড বা উভয় দণ্ডেও দণ্ডিত করতে পারেন। তবে গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা কিভাবে ফেরত পেতে পারেন তা নিয়ে আইনি ব্যাখ্যা দিয়েছেন আইনজীবীরা।

ই-কমার্স প্রতিষ্ঠানের কাছে হাজার হাজার কোটি টাকা পাওনা থাকলেও আইনে আসামিদের কাছ থেকে গ্রাহকদের টাকা ফেরতের সুযোগ নেই। তবে আসামি যদি মীমাংসা করেন, কেবল তখনই টাকা ফেরত পেতে পারেন ভুক্তভোগীরা।

আইনবিদরা মনে করছেন, ই-কমার্স প্রতিষ্ঠান থেকে বিপুল অংকের অর্থ ফেরত পেতে হলে গ্রাহকদের দেওয়ানী মামলা করতে হবে।

অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান খুলে লোভনীয় অফারে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়েছে ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম ও রিংআইডি মতো বেশকিছু ই-কমার্স প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে গ্রাহকরা মামলা করলে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণা ও গ্রাহকদের অর্থ ফেরতের বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বলেন, অধিকাংশ ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক ও কর্ণধারের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ ধারাগুলোর মধ্যে সর্বোচ্চ শাস্তি ৭ বছরের কারাদণ্ড। আদালত চাইলে অর্থদণ্ড বা উভয়দণ্ড দিতে পারেন। আইনানুযায়ী এ মামলাগুলোর মাধ্যমে গ্রাহকদের পাওনা টাকা ফেরত পাওয়ার সুযোগ নেই। কেবল দুপক্ষের আপস মীমাংসার মাধ্যমেই গ্রাহকেরা টাকা ফেরত পেতে পারেন।

আইনজীবী জি এম মিজানুর রহমান বলেন, দণ্ডবিধি আইনের মামলা করে ই-কমার্সের ভুক্তভোগী গ্রাহকেরা টাকা ফেরত পাবেন না। এজন্য তাদের যেতে হবে দেওয়ানী আদালতে। সেখানে মামলা করলে তবেই টাকা ফেরত পাওয়ার ক্ষেত্র তৈরি হতে পারে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ইরানের হামলায় আরব আমিরাতে বাংলাদেশি নিহত, কুয়েতে ৪ প্রবাসী আহত

অস্ট্রেলিয়ার নতুন সাবমেরিন চলবে না নিউজিল্যান্ডের জলসীমায়: আরডার্ন

অস্ট্রেলিয়ার নতুন সাবমেরিন চলবে না নিউজিল্যান্ডের জলসীমায়: আরডার্ন

ইতালিতে ফেডারেজিঅনে ডেল্লে স্কলে বেঙ্গালেজে ইন ইতালিয়া সংগঠনের আত্মপ্রকাশ

ইতালিতে ফেডারেজিঅনে ডেল্লে স্কলে বেঙ্গালেজে ইন ইতালিয়া সংগঠনের আত্মপ্রকাশ

গর্ভপাতের সমর্থনে উত্তাল যুক্তরাষ্ট্র, ৫০ রাজ্যে মিছিল

গর্ভপাতের সমর্থনে উত্তাল যুক্তরাষ্ট্র, ৫০ রাজ্যে মিছিল

ঈদের নামাজ পড়ায় গ্রেফতার সেই ৪৮ বাংলাদেশি রিমান্ডে

ঈদের নামাজ পড়ায় গ্রেফতার সেই ৪৮ বাংলাদেশি রিমান্ডে

কে আরিয়ানকে মাদক সরবরাহ করত জানেন অনন্যা!

কে আরিয়ানকে মাদক সরবরাহ করত জানেন অনন্যা!

টি–টোয়েন্টি বিশ্বকাপের নতুন অধিনায়ক সাকিব

৫ বিলিয়ন ডলার লোপাট: হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রিট

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

উন্নয়ন রুখতেই বিএনপির দেশবিরোধী লবিস্ট নিয়োগ: পরশ

উন্নয়ন রুখতেই বিএনপির দেশবিরোধী লবিস্ট নিয়োগ: পরশ