বৃহস্পতিবার , ১৪ অক্টোবর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

তৃতীয় ধাপে ১০০৭ ইউপি ও পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১৪, ২০২১ ৮:৪৪ পূর্বাহ্ণ
তৃতীয় ধাপে ১০০৭ ইউপি ও পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে।  সারাদেশে এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদে ও ১০ টি পৌরসভায় ভোট হবে ২৮ নভেম্বর।  

নির্বাচন ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠকে ভোটের তারিখ নির্ধারণ করা হয়।  কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন।

এতে বলা হয়, এসব ইউনিয়ন ও পৌরসভায় মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর।  বাছাই ৪ নভেম্বর।  মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।  ভোট হবে ২৮ নভেম্বর। 

ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি।  দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট হবে আগামী ১১ নভেম্বর ভোট হবে।  

প্রসঙ্গত, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে।  এর মধ্যে সাড়ে চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।  বাকিগুলো মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে।  

দেশ স্বাধীন হওয়ার পর থেকে ইতোমধ্যে নয় বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  এর মধ্যে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচন এবং সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩, ২০১১ ইউপি নির্বাচন হয়েছে। চলতি ২০২১ সালে জুন জুলাই মাসে অনুষ্ঠিত হচ্ছে দশম ইউপি নির্বাচন। সর্বশেষ ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি প্রথম বারের মতো দলীয় প্রতীকে নবম ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০১৬ সালের ২২ মার্চ থেকে ৪ জুন পর‌্যন্ত ছয় ধাপে চার হাজার ২৭৫টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ভূমি পুনরুদ্ধার ছাড়া যুদ্ধবিরতি হবে না: জেলেনস্কি

আইসিইউতে পেলে ইনস্টাগ্রামে লিখলেন, ‘আবার খেলতে নামব’

আইসিইউতে পেলে ইনস্টাগ্রামে লিখলেন, ‘আবার খেলতে নামব’

ঈদ উদযাপনে দেশের বাইরে যাচ্ছেন প্রায় দুই লাখ মানুষ

এই প্রথম নিজেদের সৈন্য সংখ্যা প্রকাশ করল হিজবুল্লাহ

এই প্রথম নিজেদের সৈন্য সংখ্যা প্রকাশ করল হিজবুল্লাহ

ফখরুল-আব্বাসের জামিন ঠেকাতে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ

মালদ্বীপ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে বদরুল-মঈনুল প্যানেলের নিরঙ্কুশ জয়লাভ

জীবন বাঁচাতে ১২৫ কিলোমিটার পথ হেঁটে পাড়ি

অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভ, গ্রেফতার শতাধিক

অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভ, গ্রেফতার শতাধিক

লকডাউন ও কারফিউ কোনো সমাধান নয় : জিএম কাদের

লকডাউন ও কারফিউ কোনো সমাধান নয় : জিএম কাদের