Sunday , 20 February 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বরেণ্য কবি কাজী রোজী আর নেই

প্রতিবেদক
Probashbd News
February 20, 2022 5:12 am
বরেণ্য কবি কাজী রোজী আর নেই

সাবেক সংসদ সদস্য, কবি ও রাজনীতিবিদ কাজী রোজী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

২১ দিন করোনার সঙ্গে লড়ে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেয়ে সুমী সিকান্দার।

নানান শারীরিক জটিলতা নিয়ে গত ৩০ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কোভিড পজিটিভ হওয়ায় তাকে আইসোলেশন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছিল। মাল্টিপাল অর্গান প্রবলেমের কারণে তিনি নিজে শ্বাস নিতে পারছিলেন না।

সুমী সিকান্দার জানান, কাজী রোজীর মরদেহ হাসপাতাল থেকে সেগুনবাগিচার বাসভবনে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে মিরপুরে দাফন করা হতে পারে।

কাজী রোজী ১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

১৯৬০-এর দশকে কবিতা লেখা শুরু করেন। 

তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো— পথঘাট মানুষের নাম (কাব্যগ্রন্থ), নষ্ট জোয়ার (কাব্যগ্রন্থ), আমার পিরানের কোনো মাপ নেই (কাব্যগ্রন্থ), লড়াই (কাব্যগ্রন্থ), শহীদ কবি মেহেরুন নেসা (জীবনী গ্রন্থ), রবীন্দ্রনাথ: রসিকতার কবিতা (গবেষণা গ্রন্থ)।

কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন।

কবিতা চর্চা ছাড়াও তিনি সরকারি চাকরিজীবী ছিলেন, ২০০৭ সালে তথ্য অধিদপ্ততরের একজন কর্মকর্তা হিসেবে অবসর নেন। পরে রাজনীতিতে সক্রিয় হন এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতক্ষীরা জেলার জন্য নির্ধারিত সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

১৬ ও ১৭ জুলাই পঞ্চগড়ে টিভি নাটকে অভিনয় প্রশিক্ষণ কর্মশালা

এবার পশ্চিমবঙ্গে রাত্রিকালীন কারফিউ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

এবার পশ্চিমবঙ্গে রাত্রিকালীন কারফিউ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

মানসিক চাপে ত্বকের লাবণ্য হারাচ্ছে? জেনে নিন মুক্তির উপায়

মানসিক চাপে ত্বকের লাবণ্য হারাচ্ছে? জেনে নিন মুক্তির উপায়

টিকটকের কারণে সিনেমা থেকে বাদ দীঘি!

টিকটকের কারণে সিনেমা থেকে বাদ দীঘি!

ইরানে আবারও বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

‘মোশতাক জানতেন বঙ্গবন্ধুকে যে কোনো সময় হত্যা করা হতে পারে’

চালুই হলো না মালয়েশিয়ার শ্রমবাজার

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টায় যাওয়া সহজ করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ও ভারতে নিযুক্ত মাল্টার রাষ্ট্রদূত রিউবেন গুচি

দ. এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবচেয়ে ধারাবাহিক বাংলাদেশ

দ. এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবচেয়ে ধারাবাহিক বাংলাদেশ