Thursday , 21 October 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রেকর্ড জয়ে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

প্রতিবেদক
Probashbd News
October 21, 2021 1:36 pm
রেকর্ড জয়ে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে ৮৪ রানের বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল।

এর আগে টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৭১ রানের ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। 

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ১৭২ রানের বিশাল ব্যাবধানে জয় পায় শ্রীলংকা। 

বৃহস্পতিবার বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে গ্রুপ পর্বের নবম ম্যাচে বড় ব্যবধানে জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। 

এদিন আমিরাতে আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে বাংলাদেশ। 

দলের হয়ে ২৮ বলে ৩ চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ৩৭ বলে তিন ছক্কায় ৪৬ রান করেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। 

২৩ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রান করে ২৯ রান করেন ওপেনার লিটন দাস। ১৪ বলে ২১ রান করেন আফিফ হোসেন। 

ইনিংসের শেষ ওভারে রীতিমতো তাণ্ডব চালান মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ ওভারেই ২০ রান আদায় করে নেয় বাংলাদেশ।

সাইফউদ্দিন মাত্র ৬ বলে এক চার আর দুই ছক্কায় করেন অপরাজিত ১৯ রান। তার কারণেই পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৮১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

১৮২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাপুয়া নিউগিনি।

ইনিংসের তৃতীয় ওভারেই ব্রেক থ্রু উপহার দেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন পাপুয়া নিউগিনির ওপেনার লিগা সিকা।

চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান তাসকিন আহমেদ। তার দ্বিতীয় বলে শিকার হয়ে ফেরেন পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা।

পঞ্চম ওভারে বোলিংয়ে এসে পাপুয়া নিউগিনি শিবিরে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। তার শিকার হয়ে ফেরেন চার্লস আমিনি ও সাইমন আতাই। নবম ওভারে বোলিংয়ে এসে সাকিব ফেরান সিস বাউকে। 

৯.২ ওভারে দলীয় ২৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নরম্যান ভানুয়াকে ফেরান অফ স্পিনার মেহেদি হাসান। 

ইনিংসের ১১তম ওভারে বোলিংয়ে এসে হিরি হিরিকে সাজঘরে ফেরান সাকিব।  এদিন ৪ ওভারে মাত্র ৯ রানে ৪ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। চলতি বিশ্বকাপে এটাই সেরা বোলিং ফিগার। 

এদিন ৪ উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড ৩৯ উইকেট শিকার করা পাকিস্তানের কিংবদন্তিকে ছুঁয়ে ফেলেন সাকিব।

দলীয় ৫৪ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে চাদ সোপারকে আউট করে সাইফউদ্দিন। 

১৭.৪ ওভারে দলীয় ৮০ রানে রান আউট হয়ে নবম ব্যাটসম্যাস হিসেবে ফেরেন কবুয়া মোরিয়া। পাপুয়া নিউগিনি শিবিরে শেষ পেরেকটি মারেন ।  

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৮১/৭ রান (মাহমুদউল্লাহ ৫০, সাকিব ৪৬, লিটন ২৯, আফিফ ২১, সাইফউদ্দিন ১৯

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
১০ বছরের মধ্যে অস্তিত্ব নাও থাকতে পারে বিবিসির: বৃটিশ সংস্কৃতিমন্ত্রী

১০ বছরের মধ্যে অস্তিত্ব নাও থাকতে পারে বিবিসির: বৃটিশ সংস্কৃতিমন্ত্রী

প্রবাসীদের বাউবিতে ভর্তির সময়সীমা বাড়ল

প্রবাসীদের বাউবিতে ভর্তির সময়সীমা বাড়ল

প্রবাস জীবন কারো সুখের, কারো দুঃখের

প্রবাস জীবন কারো সুখের, কারো দুঃখের

মহান রব্বুল আলামীনের প্রিয় বান্দা হওয়ার গুণাবলী

নোয়াখালীতে আম পাড়াকে কেন্দ্র করে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

ইতালির ভেনিসে বৈশাখী উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান

ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি আহ্বান

ইউক্রেনের গোয়েন্দা প্রধান ও শীর্ষ রাষ্ট্রীয় কৌঁসুলিকে বরখাস্ত করলেন জেলেনস্কি

বিশ্বকাপের ব্যর্থতায় মিরপুরের উইকেট দায়ী! যা বললেন মাশরাফি

বিশ্বকাপের ব্যর্থতায় মিরপুরের উইকেট দায়ী! যা বললেন মাশরাফি

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে   সংবাদিক নেতৃবৃন্দের  বৈঠক

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে সংবাদিক নেতৃবৃন্দের বৈঠক