বুধবার , ১৩ মে ২০২৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

হরমুজ প্রণালিতে টোলের বিরোধিতা যুক্তরাষ্ট্র-চীনের

প্রতিবেদক
Probashbd News
মে ১৩, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর কোনো দেশ টোল আরোপ করতে পারে না, এমন বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র ও চীনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণলায়ের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।

চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আগে এমন বক্তব্য সামনে এলো। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকে আলোচনার অন্যতম বিষয় হবে হরমুজ প্রণালি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এপ্রিল মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনালাপে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট রয়টার্সকে বলেন, তারা একমত হয়েছেন যে হরমুজ প্রণালির মতো আন্তর্জাতিক জলপথ দিয়ে চলাচলের জন্য কোনো দেশ বা সংস্থাকে টোল আদায়ের অনুমতি দেয়া যেতে পারে না।

চীনের দূতাবাসও যুক্তরাষ্ট্রের বক্তব্য অস্বীকার করেনি। তারা জানিয়েছে, সব পক্ষ একসঙ্গে কাজ করে যেন প্রণালিটিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করতে পারে, সেটিই তাদের আশা। যুদ্ধের আগে এই পথ দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।

তবে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর থেকে ইরান এই গুরুত্বপূর্ণ বাণিজ্যপথটি প্রায় পুরোপুরি বন্ধ করে দেয়ায়
বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লাগে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
পেগাসাস কেলেঙ্কারি ; আড়ি পাতা হয়েছিল দুবাই শাসকের মেয়ে লতিফা ও সাবেক স্ত্রী হায়ার ফোনেও

পেগাসাস কেলেঙ্কারি ; আড়ি পাতা হয়েছিল দুবাই শাসকের মেয়ে লতিফা ও সাবেক স্ত্রী হায়ার ফোনেও

তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

ব্রাজিলে ভয়াবহ বন্যায় ১৮ জনের মৃত্যু

ব্রাজিলে ভয়াবহ বন্যায় ১৮ জনের মৃত্যু

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে দাবানলের সতর্কতা

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে দাবানলের সতর্কতা

শ্রীনগরে ছাত্রী যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ, শিক্ষকের অপসারণ দাবি

`পাতাল রেল ব্যবস্থা চালু করার কোন বিকল্প নেই’

কাতারে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর তরুণের মৃত্যু

বিশ্বকাপের মাঝেই বলিউড অভিনেত্রীর সঙ্গে রাহুলের প্রেম প্রকাশ্যে

বিশ্বকাপের মাঝেই বলিউড অভিনেত্রীর সঙ্গে রাহুলের প্রেম প্রকাশ্যে

ক্ষমা চাইলেন দুষ্কৃতিকারীদের মেরে ফেলার নির্দেশ দেয়া সাংসদ

সারের দাম বাড়ানোর কোনো প্রস্তাব আসেনি: অর্থমন্ত্রী

সারের দাম বাড়ানোর কোনো প্রস্তাব আসেনি: অর্থমন্ত্রী