সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আরব দেশগুলোকে কড়া সতর্কবার্তা ইরানের

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ২৭, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র যদি চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে হামলা চালায়, তাহলে ওয়াশিংটনের মিত্র হিসেবে পরিচিত উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে চতুর্গুণ হামলা চালাবে তেহরান।

ইরানের ভাইস-প্রেসিডেন্ট ইসমাঈল সাঘাব এস্ফাহানি এই সতর্কবার্তা দিয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এস্ফাহানি বলেন, “যুদ্ধসংক্রান্ত যে কোনো ঘটনার প্রতিক্রিয়ায় আমরা যতদ্রুত সম্ভব সাড়া দেবো। যদি তেলকূপ কিংবা ইরানের যে কোনো অবকাঠামোগত স্থাপনায় হামলা হয়, তাহলে যেসব দেশ আগ্রাসনকারীদের সহযোগিতা করছে— সেসব দেশ লক্ষ্য করে চতুর্গুণ হামলা পরিচালনা করবে ইরান।”

“আমরা ভিন্ন ধারার অঙ্ক চর্চা করি। এই অঙ্কে ইরানের এক কূপ (মার্কিন মিত্রদের) চারটি কূপের সমান” এক্সবার্তায় বলেন এস্ফাহানি।

আগের দিন শনিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, গত কিছুদিন ধরে ইরানের বন্দর, হরমুজ প্রণালি,পারস্য ও আরব সাগরে মার্কিন প্রতিরক্ষা বাহিনী যে অবরোধ জারি করেছে— তার জেরে বিপুল চাপে পড়েছে ইরানের তেলবাণিজ্য।

 

সর্বশেষ - বিনোদন