Monday , 16 March 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

র‍্যাব, এসবি ও সিআইডি প্রধান পদে পরিবর্তন

প্রতিবেদক
Probashbd News
March 16, 2026 3:28 pm

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ তিনটি ইউনিটের বিশেষ শাখার (এসবি) প্রধান পদে পরিবর্তন এনেছে সরকার।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) প্রধান করা হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডির প্রধান করা হয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত