মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৩, ২০২৬ ১:১০ অপরাহ্ণ

উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে একটি হামলা চালিয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

গোষ্ঠীটি জানিয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ‘একঝাঁক ড্রোন’ ছুড়ে তারা ওই ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

হিজবুল্লাহ বলেছে, লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে তারা এ হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বড় ধরনের হামলা চালায়।

এ হামলায় খামেনি নিহত হয়েছেন।
রোববার (১ মার্চ) ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, শনিবার খামেনির কমপাউন্ডে চালানো যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলি-মার্কিন যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। তারা খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
অন্যদিকে, খামেনি হত্যার প্রতিশোধ নিতে লেবাননের হিজবুল্লাহও ইসরায়েলে হামলা চালিয়েছে।

এরপর ইসরায়েলও লেবাননে পাল্টা হামলা চালিয়েছে।
হামলা অব্যাহত রেখে মার্কিন যুক্তরাষ্ট্রও। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার সপ্তাহ যুদ্ধ চলতে পারে বলে জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ - সাহিত্য