Friday , 20 February 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইরানকে সমঝোতায় পৌঁছাতে ১০ দিন সময় দিলেন ট্রাম্প

প্রতিবেদক
Probashbd News
February 20, 2026 11:04 pm

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে প্রায় ১০ দিনের সময় দেয়া হয়েছে; অন্যথায় সামরিক হামলার মুখে পড়তে হতে পারে দেশটিকে। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী বৈঠকে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, গত বছরের জুনে ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলাই গাজায় ‘যুদ্ধবিরতি’ প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল। তার দাবি, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা না চালালে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা কঠিন হতো।

তিনি বলেন, ‘এখন আমাদের হয়তো আরও এক ধাপ এগোতে হতে পারে, আবার নাও হতে পারে। হয়তো আমরা একটি চুক্তিতে পৌঁছাবো। আগামী প্রায় ১০ দিনের মধ্যেই তা জানতে পারবেন।’

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় দুই পক্ষ ‘ভালো অগ্রগতি’ করেছে। তবে এই আলোচনার মধ্যেই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে। সেখানে দুটি বিমানবাহী রণতরী এবং ডজনখানেক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে ‘খুব ভালো বৈঠক’ করেছেন তার কূটনৈতিক উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। ‘আমাদের একটি অর্থবহ চুক্তি করতে হবে। না হলে খারাপ কিছু ঘটবে’-যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

 

সর্বশেষ - বিনোদন