বৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গুগল-ফেসবুকের বকেয়াসহ রাজস্ব আদায়ের নির্দেশ

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২৮, ২০২১ ১২:৩১ অপরাহ্ণ
গুগল-ফেসবুকের বকেয়াসহ রাজস্ব আদায়ের নির্দেশ

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, ইয়াহু, অ্যামাজনসহ অন্যান্য ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের বকেয়াসহ সব ধরনের রাজস্ব আদায়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

গত বছরের ৮ নভেম্বর দেওয়া হাইকোর্টের এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি বৃহস্পতিবার হাইকোর্টে প্রকাশ করা হয়েছে। রায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ নির্দেশ প্রতিপালন করতে বলা হয়েছে। 

বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ কাওছার, ব্যারিস্টার মো. মাজেদুল কাদের, ব্যারিস্টার মোজাম্মেল হক ও ব্যারিস্টার সাজ্জাদুল ইসলাম।

২০১৮ সালে একটি পত্রিকার প্রতিবেদন সংযুক্ত করে ট্যাক্স ফাঁকি দেওয়ার বিভিন্ন ঘটনা তুলে ধরেন ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব, ব্যারিস্টার মোহাম্মদ কাওছার, ব্যারিস্টার মোহাম্মদ মাজেদুল কাদের, ব্যারিস্টার মো. সাজ্জাদুল ইসলামসহ ছয় জন আইনজীবী। তারা জনস্বার্থে রিট পিটিশন দাখিল করেছিলেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

দুই শ্রেণির মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ জাতীয় কমিটির

দুই শ্রেণির মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ জাতীয় কমিটির

যাই হোক বিএনপি এত দিন পর একটা সুযোগ পেয়েছে: প্রধানমন্ত্রী

যাই হোক বিএনপি এত দিন পর একটা সুযোগ পেয়েছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের ১৭ হাজার কর্মী প্রবেশের আবেদন প্রত্যাখ্যান মালয়েশিয়ার

পুলিশ যখন সাংবাদিকতা করবে, তখন বুঝতে হবে সব শেষ: ফখরুল

পুলিশ যখন সাংবাদিকতা করবে, তখন বুঝতে হবে সব শেষ: ফখরুল

বাংলাদেশিদের জন্য সব ধরণের ভিসা বন্ধ করলো ওমান

ইতালিতে বৈধপথে রেমিটেন্স প্রেরণ সংক্রান্ত বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই

যুদ্ধাপরাধের দায়ে ইউক্রেনে রুশ সৈন্যের যাবজ্জীবন কারাদণ্ড

ইতালির নির্বাচনে জয়ী হতে চলেছেন ডানপন্থি মেলোনি: এক্সিট পোল