Friday , 29 October 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

স্বজনদের মুক্তির জন্য বাইডেনের সহায়তা চাইলেন সৌদির সাবেক মন্ত্রীকন্যা

প্রতিবেদক
Probashbd News
October 29, 2021 9:11 am
স্বজনদের মুক্তির জন্য বাইডেনের সহায়তা চাইলেন সৌদির সাবেক মন্ত্রীকন্যা

সৌদি আরবের কারাগারে বন্দি স্বজনদের মুক্তির জন্য বাইডেনের সহায়তা চাইলেন দেশটির সাবেক গোয়েন্দামন্ত্রী হিসাহ আল-মুজাইনির মেয়ে সাদ আল-জাবরি।

মার্কিন টিভি চ্যানেল সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এ মানবিক সহায়তা চান।  খবর মিডলইস্ট আইয়ের।

সাদ আল-জাবরি বলেন, আমার বাবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মিথ্যা অভিযোগ এনেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ ছাড়া আমাদের অনেক স্বজনকে বিভিন্ন অজুহাতে কারাগারে বন্দি রাখা হয়েছে।

তাদের মুক্তির জন্য সিএনএনের মাধ্যমে তিনি বাইডেনের কাছে পরিবারে কারামুক্তির জন্য সহায়তা চান।

সাদ আল-জাবরি ২০১৮ সালে সৌদি থেকে কানাডায় পালিয়ে কানাডা চলে যান। তিনি বলেন, আমরা অনেক ভয়ের মধ্যে আছি। সৌদি যুবরাজের এ ধরনের অপতৎপরতা বন্ধ হলে আমরা শান্তিতে থাকতে পারব না। আমরা এখন চরম নিরাপত্তহীনতায় ভুগছি।

তিনি বলেন, বিনা দোষে সারাহ ও ওমর নামে আমার দুই ভাইবোন এবং স্বামী সালেমকে কারাগারে বন্দি করে রেখেছে সৌদি সরকার।  

কারাগারে তার স্বামীকে নির্যাতন করে সব সম্পত্তি লিখে দিতে হুমকি দেওয়া হচ্ছে। সব কিছু লিখে দিলে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে কানাডায় নির্বাসিত সৌদির সাবেক গোয়েন্দাপ্রধান মার্কিন গণমাধ্যমকে বলেছিলেন, ২০১৪ সালে যুবরাজ তার চাচা তৎকালীন সৌদি বাদশাহ  আব্দুল্লাহকে হত্যা করতে চেয়েছিলেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
১২ লাখ টাকা ধার দেওয়াই কাল হলো সেই বৈজ্ঞানিক কর্মকর্তার

১২ লাখ টাকা ধার দেওয়াই কাল হলো সেই বৈজ্ঞানিক কর্মকর্তার

কুয়েতে বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু

কুয়েতে বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু

প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তির আহ্বান প্রধানমন্ত্রীর

পতুর্গালে সিটি নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর পদে বিজয়ী শাহ আলম

পতুর্গালে সিটি নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর পদে বিজয়ী শাহ আলম

আপত্তিকর ভিডিও বিটিআরসির ভালো লাগে, ক্ষুব্ধ আদালতের প্রশ্ন

আপত্তিকর ভিডিও বিটিআরসির ভালো লাগে, ক্ষুব্ধ আদালতের প্রশ্ন

হঠাৎ পর্যটকশূন্য বান্দরবান

ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকার লক্ষ্যে শাসকগোষ্ঠী: ফখরুল

ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকার লক্ষ্যে শাসকগোষ্ঠী: ফখরুল

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জনের মৃত্যু

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুরের ব্যবসায়ীরা

ভূমধ্যসাগরে মারা যাওয়া ৭ বাংলাদেশির লাশ দেশে আসার প্রস্তুতি সম্পন্ন

ভূমধ্যসাগরে মারা যাওয়া ৭ বাংলাদেশির লাশ দেশে আসার প্রস্তুতি সম্পন্ন