Sunday , 30 March 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বাড়ির ওপর বিমান বিধ্বস্ত

প্রতিবেদক
Probashbd News
March 30, 2025 3:06 pm

আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যে আবাসিক এলাকায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বিমানটি আইওয়া থেকে মিনেসোটাতে যাওয়ার পথে একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

শনিবার (২৯ মার্চ) বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় ১২টা ২০ মিনিটের বিমানটি উড্ডয়ন করে এবং পরে মিনেসোটার ব্রুকলিন পার্কের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, বিমানটিতে কতজন আরোহী ছিল সে সম্পর্কে তারা স্পষ্ট নয়। তবে ব্রুকলিন পার্ক ফায়ার সার্ভিসের প্রধান শন কনওয়ে বলেছেন, যাত্রীদের মধ্যে কেউ বেঁচে নেই। বাড়ির ভেতরে থাকা কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ তদন্ত করার কখা ভাবছেন। দুর্ঘটনার কারণ এখনও অজানা। সংস্থাটি মিনেসোটার ঘটনাস্থলে যাচ্ছে। তারা জানিয়েছে, রোববার তারা ঘটনাস্থলে থাকবে বলে আশা করা হচ্ছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্তকারীরা সেখানকার পরিস্থিতি নথিভুক্তকরণ এবং বিমানটি পরীক্ষা করার প্রক্রিয়া শুরু করবেন। এরপর বিমানটিকে আরও মূল্যায়নের জন্য একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে।’

সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি যে বাড়িতে বিধ্বস্ত হয়েছে তা আগুনে পুড়ে গেছে এবং স্থানীয় দমকল বিভাগের সদস্যরা সেই আগুন নেভানোর চেষ্টা করছেন।

সর্বশেষ - সাহিত্য