Wednesday , 28 August 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

প্রতিবেদক
Probashbd News
August 28, 2024 12:22 pm

ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে; যা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্টমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার (২৭ আগস্ট) মস্কোতে সাংবাদিকদের বলেন, ‘পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং সরবরাহকৃত বিদেশি অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে ‘সমস্যা সৃষ্টি’ করতে চায়।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা আরও একবার নিশ্চিত করে বলে দিচ্ছি যে, আগুন নিয়ে খেলা চলছে- আর তারা (পশ্চিমা বিশ্ব) ছোট বাচ্চাদের মতো দেশলাই নিয়ে খেলছে। একটি বা অন্য আরেকটি পশ্চিমা দেশে পারমাণবিক অস্ত্র হাতে থাকা বয়স্ক চাচা-চাচিদের জন্য এটি খুবই বিপজ্জনক।’

তিনি সতর্ক করে বলেন, ‘আমেরিকানরা দ্ব্যর্থহীনভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কের আলোচনাকে এমন কিছু হিসাবে বিবেচনা করে যে, সৃষ্টিকর্তা এটিকে নিষিদ্ধ করেছেন। আর যদি এই যুদ্ধ শুরু হয়, তাহলে তা কেবল ইউরোপকেই একচেটিয়াভাবে ভোগাবে। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না।’

ইউক্রেনের সেনারা গত ৬ আগস্ট রুশ ভূখণ্ড কুরস্কে ঢুকে পড়ে। এরপর সাত দিনেই কুরস্কের ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলে নেওয়ার দাবি করে ইউক্রেন।

বর্তমানে ইউক্রেন ১০০ রুশ বসতি এবং ১ হাজার ২৯৪ বর্গকিলোমিটার এলাকা (৫০০ বর্গমাইল) দখলে নেওয়ার দাবি করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়ায় ঢুকে এটিই ইউক্রেনের সেনাদের চালানো সবচেয়ে বড় হামলা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের এই হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
বিচ্ছেদ নিয়ে ট্রলের জবাব দিলেন সামান্থা

বিচ্ছেদ নিয়ে ট্রলের জবাব দিলেন সামান্থা

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় বড় পরিবর্তন, বছরে ১ লাখ ডলার ফি দেওয়ার নির্দেশ

সৌদি-থাইয়ের ‘ব্লু ডায়মন্ড অ্যাফেয়ার্স’ বিরোধের অবসান যেভাবে

সৌদি-থাইয়ের ‘ব্লু ডায়মন্ড অ্যাফেয়ার্স’ বিরোধের অবসান যেভাবে

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে যা বললেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী

ডা. জাফরুল্লাহ কী নিতে লন্ডন গেলেন?

সৌদির দাম্মামে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের অভিভাবকদের সভা

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও বিশাল সমুদ্রসীমা অর্জনে সক্ষম হয়েছি

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

বঙ্গবন্ধুকন্যার হাত ধরেই তৃতীয় লিঙ্গের স্বীকৃতি এসেছে : তথ্যমন্ত্রী

‘পাকিস্তানের বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা নেই’

‘পাকিস্তানের বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা নেই’