Tuesday , 24 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আল-আকসায় মুসলিমদের প্রবেশ বন্ধ করলো ইসরায়েল

প্রতিবেদক
Probashbd News
October 24, 2023 10:53 pm

আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ বন্ধ করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ অক্টোবর) জেরুজালেমে অবস্থিত এই মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। ফিলিস্তিনের সংবাদমাধ্যম ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, এদিন হঠাৎ করেই মসজিদের সব গেট বন্ধ করে দেয় ইসরায়েলের পুলিশ। বাধা দেওয়া হয় সব বয়সী মুসলিমদের প্রবেশে।
বিভাগটি আরও জানায়, মঙ্গলবার সকালের দিকে মসজিদে প্রবেশ কড়াকড়ি করে দখলদার বাহিনী। প্রথমদিকে শুধু বয়স্কদের প্রবেশে অনুমতি দেওয়া হয়। পরে সবার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
তবে মুসলিমদের বাধা দেওয়া হলেও মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে পেরেছে ইহুদিরা। অর্থাৎ সেখানে ইহুদিদের প্রার্থনা করার সুযোগ দিয়েছে ইসরায়েলি পুলিশ। যদিও এটি মুসলিমদের জন্য নির্ধারিত স্থান।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় সাত শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। সেখানে প্রতিদিনই ইসরায়েলের বিমান হামলায় শত শত মানুষ নিহত হচ্ছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৫ হাজার ৭৯১ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা কয়েকদিন ধরেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
চলতি বছর ফের মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

চলতি বছর ফের মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

এবার পশ্চিমবঙ্গে রাত্রিকালীন কারফিউ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

এবার পশ্চিমবঙ্গে রাত্রিকালীন কারফিউ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ট্রাসের সমালোচনা করে পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

সামিয়া রহমানকে সুযোগ-সুবিধাসহ পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ

রুশ হামলার পর ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎহীন: জেলেনস্কি

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র কাজ করছে

ইতালিতে বাংলা স্কুল মনফালকনে গরিঝিয়া এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বই বিতরণী সম্পন্ন

গলায় ছুরি ঠেকিয়ে অভিনেত্রীর বাড়িতে লুট!

গলায় ছুরি ঠেকিয়ে অভিনেত্রীর বাড়িতে লুট!

এবার শিক্ষার্থীদের নিয়ে হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

এবার শিক্ষার্থীদের নিয়ে হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

করোনা ধরা পড়ল আরও ২৪৩ জনের শরীরে, মৃত্যু ৩

করোনা ধরা পড়ল আরও ২৪৩ জনের শরীরে, মৃত্যু ৩