Tuesday , 1 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘মিথ্যা খবর প্রকাশের’ প্রতিবাদ জানালেন মাশরাফি

প্রতিবেদক
Probashbd News
November 1, 2022 4:02 am

ক্রিকেটারদের আয় নিয়ে সম্প্রতি এক প্রতিবেদন রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। তাতে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহদের মতো বর্তমান তারকা ক্রিকেটারদের আয় তো দেখানো হয়েছিলই, সেখানে উঠে এসেছিল সাবেক বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আয়ের ফিরিস্তিও।

সেখানে বলা হয়েছে, সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৫১০ কোটি টাকার সম্পদের মালিক। ভারতীয় ক্রিকট্র্যাকার নামের একটি ক্রীড়া সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। যদিও সংবাদ মাধ্যমটি বলেছে, এই তথ্যের বিশ্বাসযোগ্য কোন সূত্র নেই, যে কারণে অতএব এই নিউজটির দায়ভার আমরা নিচ্ছি না। বাংলাদেশের কিছু অনলাইন পোর্টালও মাশরাফির সম্পদ নিয়ে গতকাল সোমবার খবর প্রকাশ করে।

সেই খবর অবশ্য কিছুক্ষণ পরেই ক্রিকট্র্যাকার নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে। যার ফলে এখন আর সেই খবরটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

সেই খবরের প্রতিবাদে আজ মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় মাশরাফি প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘ভিনদেশি কোনো হাবিজাবি সস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে। সেসবকে পাত্তা দেওয়ার কিছু নেই। কিন্তু তাদেরকে সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে বটে!’

‘দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলেই তো খোঁজ-খবর নিতে পারেন। তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন। সাংবাদিকতার নীতি-নৈতিকতার ন্যূনতম চর্চা নাহয় করলেন না, অন্তত নিজেদের এতটা সস্তা হিসেবে তুলে ধরতেও তো বিবেকে নাড়া দেওয়া উচিত!’

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

শিশুদের পরীক্ষামূলক টিকা দেওয়া শুরু আজ থেকে

বন্যায় ক্ষতিগ্রস্থ একটি এলাকার দায়িত্ব নিতে চায় সিডনি-বাংলা গ্রুপ

দীর্ঘ সাড়ে ৪ বছর পর বাংলাদেশিদের ভিসা দিচ্ছে বাহরাইন

দেশে দাঙ্গা-হাঙ্গামা বাধানোর অপচেষ্টা চলছে: জিএম কাদের

দেশে দাঙ্গা-হাঙ্গামা বাধানোর অপচেষ্টা চলছে: জিএম কাদের

ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ও উত্তেজনা: রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

নয়াদিল্লিতে নিযুক্ত হাইকমিশনারকে নিয়ে বৈঠক করলো দুই উপদেষ্টা

১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রবাসীরা

তরুণরা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে: প্রধান উপদেষ্টা

জার্মানি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর উদযাপন

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে গ্রেফতার ইলিয়াস, মুক্তি পেলেন ছয় ঘন্টা পর