শনিবার , ১১ ডিসেম্বর ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আফগানদের ২৮ কোটি ডলার অর্থ ফেরত দিতে রাজি দাতারা

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১১, ২০২১ ৭:১২ পূর্বাহ্ণ
আফগানদের ২৮ কোটি ডলার অর্থ ফেরত দিতে রাজি দাতারা

আন্তর্জাতিক ডেস্ক

দুর্ভিক্ষের মতো পরিস্থিতি এড়াতে আফগানিস্তানের স্থগিত করা তহবিল থেকে জাতিসংঘের দুটি সংস্থার জন্য ২৮ কোটি মার্কিন ডলার স্থানান্তর করতে রাজি হয়েছে আন্তর্জাতিক দাতা গোষ্ঠী। দেশটির স্বাস্থ্যখাতের জন্য বিশ্ব ব্যাংকের ফান্ড থেকে ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার পাবে ডব্লিউএফপি ও ১ কোটি মার্কিন ডলার পাবে ইউনিসেফ। শুক্রবার (১০ ডিসেম্বর) বিশ্ব ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানের মানুষের স্বাস্থ্যসংশ্লিষ্ট ও পুষ্টিজাত খাদ্য সরবরাহের জন্য আন্তর্জাতিক দাতা গোষ্ঠী আটকে রাখা তহবিলের মধ্যে ২৮ কোটি মার্কিন ডলার স্থানান্তরে সম্মত হয়েছে। দেশটির অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়া ও দুর্ভিক্ষের শঙ্কার কারণে এ অর্থ ছাড়া হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চলতি বছর ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয়। ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র রাষ্ট্রগুলো আফগানিস্তান থেকে ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার করে নেয়। এরপর সরকার গঠন করে তালেবান। চরম অনিশ্চয়তা আর রাজনৈতিক গোলযোগের মাঝে বন্ধ হয়ে যায় আফগানিস্তানের অর্থ ছাড়ের তহবিল।

আফগানিস্তানে তালেবান সরকার গঠন করলেও এখনও মিলেনি আন্তর্জাতিক স্বীকৃতি। দেশটির ৯ বিলিয়নের বেশি রিজার্ভ মুদ্রা আটকে আছে বিদেশে। আবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক আফগানিস্তানকে তাদের তহবিল থেকে অর্থ উত্তোলন করতে দিতেও নারাজ। ফলে চরম বিপাকে পড়েছে দেশটি।

জাতিসংঘ সতর্ক করছে যে দেশটির ২ কোটি ৩০ লাখ মানুষ যা মোট জনসংখ্যার ৫৫ শতাংশ, চরম ক্ষুধামন্দার মধ্যে পড়েছে। বিশেষ করে শীতকালে দুর্ভিক্ষ ঝুঁকিতে রয়েছে আফগানিস্তানের ৯০ লাখ মানুষ।

আফগানিস্তানে তালেবানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রবাহিনীর ২০ বছর ধরে চলা যুদ্ধ শেষ হলো এ বছর। অনেকেই ধারণা করেছিলেন, হয়তো আফগানিস্তানের পরিস্থিতি এখন স্বাভাবিক হবে। কিন্তু তালেবান ক্ষমতা নেওয়ার পর সরকার গঠন হলেও আদৌতে কোনো পরিবর্তন চোখে পড়ছে না। দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার তো সম্ভব হচ্ছে না, একই সঙ্গে পিছিয়ে পড়েছে অন্যান্য সামাজিক ইস্যুতেও। দেশটির সাধারণ মানুষের খাদ্যাভাবে নিজেদের নিত্য প্রয়োজনীয় বিক্রি করার খবরও মিলেছে। অর্থাভাবে ভেঙে পড়েছে স্বাস্থ্যখাত। নেই আফগানদের সামাজিক নিরাপত্তাও।

সূত্র: আল-জাজিরা, বিবিসি

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

এরদোগান একজন বিশ্বস্ত ও প্রভাবশালী বিশ্বনেতা: পুতিন

আট স্ত্রী নিয়ে সুখের সংসার থাই যুবকের

আট স্ত্রী নিয়ে সুখের সংসার থাই যুবকের

গ্রামীণফোনে ২০ টাকার কম রিচার্জ করা যাবে না

পীরগঞ্জে ঘাসের বাজার উন্নয়ন এবং ঘাস ব্যবসায়ীদের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে অনুদান প্রদান কর্মসূচী

আয়েশি-বিলাসী প্রকল্প নেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

নিজ নাগরিকদের স্বেচ্ছায় ইথিওপিয়া ছাড়ার অনুমতি যুক্তরাষ্ট্রের

নিজ নাগরিকদের স্বেচ্ছায় ইথিওপিয়া ছাড়ার অনুমতি যুক্তরাষ্ট্রের

টাইগার ক্রিকেটে যুক্ত হচ্ছে পারফরম্যান্স ম্যানেজার

দেশে বিচারহীনতার অপসংস্কৃতি চালু করেছিলেন জিয়া: প্রধানমন্ত্রী

পরীমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে: হাইকোর্ট

পরীমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে: হাইকোর্ট

ইরানি জেনারেল সোলেইমানির ঘাতক দুই মার্কিন ও ইসরায়েলি কমান্ডারকে হত্যার দাবি

ইরানি জেনারেল সোলেইমানির ঘাতক দুই মার্কিন ও ইসরায়েলি কমান্ডারকে হত্যার দাবি