Friday , 7 October 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে নিপুণ রায়ের বিরুদ্ধে থানায় জিডি

প্রতিবেদক
Probashbd News
October 7, 2022 2:25 pm

ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি জাহাঙ্গীর শাহ খুশি জিডি (সাধারণ ডায়েরি) করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, নিপুণ রায়ের বিরুদ্ধে আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি একটা জিডি করেছেন। সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বুধবার রাত ৯টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন নিপুণ রায় চৌধুরী। সেখানে তিনি লেখেন, ‘দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি নাগরমহল ঘাটে মা দেবীদুর্গার বিসর্জনে বাধা প্রদান করেছেন; যা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।’

এর কয়েক মিনিট আগে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে কেউ নিরাপদ না।’ প্রায় ৯ মিনিট তিনি আওয়ামী লীগের সমালোচনা করেন।

এ বিষয়ে আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি সংবাদমাধ্যমকে বলেন, ‘নিপুণ রায়ের অভিযোগ ডাহা মিথ্যা। আমি শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছি। বুধবার রাতে আমি নিজে উপস্থিত থেকে প্রতিমা বিসর্জনে সহায়তা করেছি। রাজনীতিতে মতবিরোধ থাকতে পারে; এজন্য ধর্মকে ব্যবহার করে উস্কানি দেওয়া মেনে নেওয়া যায় না। আমি এর তীব্র নিন্দা জানাই। বৃহস্পতিবার এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।’

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
টম ক্রুজকে পেছনে ফেলে রুশ অভিনেত্রীর মহাকাশ যাত্রা

টম ক্রুজকে পেছনে ফেলে রুশ অভিনেত্রীর মহাকাশ যাত্রা

চট্টগ্রামে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রাম

গ্রীসে প্রবাসীদের দু:সহ হীবন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করলো আদালত

জার্মানিতে পদ্মা সেতু উৎসব ও বন্যার্তদের জন্য তহবিল গঠন

তেঁতুলতলা মাঠে ভবন নির্মাণ হবে না, নির্দেশনা প্রধানমন্ত্রীর

ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে ওমিক্রন

ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে ওমিক্রন

আগামী সপ্তাহে নতুন রাশিয়া-ইউক্রেন আলোচনার সম্ভাবনা

মুসলিমবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মার্কিন রিপাবলিকান এমপি

মুসলিমবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মার্কিন রিপাবলিকান এমপি

জেলেনস্কিকে হত্যায় ভাড়াটে সেনা পাঠিয়েছিল রাশিয়া, দাবি ইউক্রেনের