Tuesday , 14 December 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

করোনা আক্রান্ত গর্ভবতীদের প্রায় অর্ধেকের বিরূপ মাতৃত্বজনিত প্রতিক্রিয়া: গবেষণা

প্রতিবেদক
Probashbd News
December 14, 2021 12:28 pm
করোনা আক্রান্ত গর্ভবতীদের প্রায় অর্ধেকের বিরূপ মাতৃত্বজনিত প্রতিক্রিয়া: গবেষণা

করোনাভাইরাস আক্রান্ত গর্ভবতীদের প্রায় অর্ধেকের বিরূপ মাতৃত্বজনিত প্রতিক্রিয়া দেখা গেছে বলে এক জরিপে উঠে এসেছে।

প্রতিক্রিয়াগুলোর মধ্যে, প্রিটার্ম ডেলিভারি অর্থাৎ ৩৭ সপ্তাহের আগে সন্তান প্রসব হয়েছে ৭৮.৭৯ শতাংশের, মায়ের গর্ভে সন্তানের মৃত্যু হয়েছে ১৫.১৫ শতাংশ, অন্যত্র গর্ভধারণ হয়েছে ৪.০৪ শতাংশের।

গর্ভবতী নারী এবং নবজাতকের স্বাস্থ্যের ওপর কোভিড-১৯-এর প্রতিক্রিয়া শীর্ষক জাতীয় জরিপে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার মহাখালী নিপসম অডিটোরিয়ামে জরিপের ফলাফল উপস্থাপন করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) এর পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ। এই বিষয়বস্তু নিয়ে এটিই বাংলাদেশে সম্পাদিত প্রথম জাতীয় জরিপ। 

জরিপের ফলাফলে বলা হয়েছে, কোভিড পজেটিভ গর্ভবতী ৫৪ শতাংশের স্বাভাবিক প্রসব হলেও ৪৬ শতাংশের মাতৃত্বজনিত প্রতিক্রিয়া দেখা গেছে।

কোভিড ১৯ নেগেটিভ গর্ভবতীদের তুলনায় কোভিড ১৯ পজেটিভ গর্ভবতীদের প্রসবকালীন ঝুঁকি দ্বিগুনেরও বেশি।

কোভিড ১৯ পজেটিভ গর্ভবতীদের  ৮৩ শতাংশের সিজার করতে হয়েছে। নন কোভিড গর্ভবতীদের তুলনায় তাদের ১ দশমিক ২ শতাংশ বেশি ঝুঁকি ছিলো। নন কোভিড গর্ভবতীদের সিজার করতে হয়েছে ৬৮ শতাংশের।

সাধারন গর্ভবতীদের তুলনায় কোভিড পজেটিভ গর্ভবতীদের প্রসব জনিত জটিলতা ১.৫ গুন বেশি দেখা গেছে। কোভিড আক্রান্ত শুন্য দশমিক পাঁচ শতাংশ গর্ভবতীর মৃত্যু হয়।

কোভিড পজেটিভ গর্ভবতীদের মধ্য ৯১.২ শতাংশের লক্ষণ ছিলো। বাকি ৮.৪ শতাংশের কোনো লক্ষণ ছিলো না।

আত্রান্তদের মধ্যে ৭৭. ৬ শতাংশের জ্বরের লক্ষণ ছিলো, ৪৩. ৯ শতাংশের কাশি, ৩৯.৮ শতাংশের শ্বাস কষ্ট, ৩৭.২ শতাংশ কোনো স্বাদ পেতো না এবং ৩২.৭ শতাংশ গন্ধ গন্ধ পেতো না, ২৬.৫ শতাংশের মাথা ব্যথার লক্ষণ ছিলো।

৮৯০ জনের উপর এই জরিপ কার্য পরিচালিত হয়। এর মধ্যে কোভিড নেগেটিভ ছিলো ৬৭৫ জন, পজেটিভ ছিলো ২১৫ জন।

২০২১ সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এ জরিপ চালানো হয়। ঢাকার চারটি সরকারি হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া গর্ভবতীদের অতীত রেকর্ড এবং ফোনে কথা বলে পাওয়া তথ্যে মুল্যায়ন করে।

জরিপে অংশ নেওয়াদের গড় বয়স ২৬.৩ বছর। এর মধ্যে ৫৪ শতাংশের বয়স ২৪ থেকে ৩৫ এর মধ্যে।

জিওবি অর্থায়নে স্বাস্থ্য অধিদপ্তরের প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড রিসার্চ অপারেশনাল প্ল্যানের সৌজন্যে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) জরীপ কার্যটি সম্পাদন করেছে। 

ফলাফল প্রকাশ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। 

বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. অলিউল্লাহ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লায় দুর্গা পূজামণ্ডপে কোরআন: উত্তেজনা, মন্দিরে হামলা

কুমিল্লায় দুর্গা পূজামণ্ডপে কোরআন: উত্তেজনা, মন্দিরে হামলা

ক্লীনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

স্পেনে গিয়েই স্বামীকে অচেতন করে সন্তানসহ স্ত্রীর পালিয়ে যাওয়ার অভিযোগ

স্পেনে গিয়েই স্বামীকে অচেতন করে সন্তানসহ স্ত্রীর পালিয়ে যাওয়ার অভিযোগ

কুয়েতে ড্রোন হামলা: সরকারি ভবন ও তেলের ডিপোতে অগ্নিকাণ্ড

বিএনপির ৭ এমপির সংসদ থেকে পদত্যাগের ঘোষণা

দর্শনা সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ; সভাপতি মো: শাহ্জামাল সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ

দর্শনা সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ; সভাপতি মো: শাহ্জামাল সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ

ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই

চীনে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা

বার্লিনে শিব শংকর পালের ১১৮তম আন্তর্জাতিক ম্যারাথন