Friday , 16 September 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শেখ হাসিনার বিকল্প কে তা এখন কেউ ভাবতেও পারে না: চীফ হুইপ

প্রতিবেদক
Probashbd News
September 16, 2022 1:14 pm

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, করোনার যে সময় পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী কারো সাথে দেখা পর্যন্ত করেননি সেই সময় আমাদের প্রধানমন্ত্রী দেশের বাজেট পাস করেছে। তিনি জীবনের ঝুঁকি নিয়ে দুই বার বাজেট পাস করেছেন। তিনি বঙ্গবন্ধু কন্যা। তার কোন বিকল্প নেই। বাংলাদেশে তার সাথে প্রতিযোগিতায় আসার মত কোন লোকের নাম কেউ আর এখন বলতে পারবে না। শেখ হাসিনার বিকল্প কে এটা এখন আর কেউ ভাবতেও পারে না।

শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরের নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন।

এসময় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় চীফ হুইপ আরো বলেন, রাজনীতি নিয়ে আলোচনা করার কিছুই নেই। যারা রাজনীতি নিয়ে সমালোচনা করে, কথা বলে তাদের সম্পর্কে আমাদের জানা আছে। তাদের ক্ষমতাও আমাদের দেখা আছে। আমরা ১৯৮৬ সালের নির্বাচন ও ১৫ ফেব্রুয়ারির নির্বাচন দেখেছি। সব সরকারের কর্মকাণ্ডই আমরা দেখেছি। বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প এখন আর কেউ নেই। এই যুদ্ধকালীন আর করোনাকালীন সময়ে শেখ হাসিনাকে আমাদেরই দরকার। আমাদের আগামী প্রজন্মের জন্য শেখ হাসিনাকে দরকার। তিনি যে সাহস নিয়ে দেশ পরিচালনা করেন তা পৃথিবীর অনেক দেশেরও নেই। তার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। অবশ্যই আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।

সর্বশেষ - সাহিত্য