Sunday , 4 September 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শ্রীপুরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

প্রতিবেদক
Probashbd News
September 4, 2022 6:25 pm

গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর গলায় ওড়না প্যাঁচানো মাটিতে পড়ে থাকা এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়ন বেতঝুড়ি গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

নিহত সাফিয়া খাতুন (৪০) উপজেলার মাওনা ইউনিয়নের বেতঝুড়ি গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। নিহতের স্বামী সৌদি আরবে রয়েছেন।

স্থানীয়রা জানান, নিহতের শ্বশুরবাড়ির পাশে জঙ্গলের ভেতর নারীর লাশ দেখতে পায় আরেক নারী। পরে আশপাশের লোকজনকে খবর দিলে তারা পুলিশের জরুরী সেবায় ফোন দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। মরদেহটির গলায় ওড়না প্যাঁচানো থাকলেও গাছে ঝুলে ছিল না। মাটিতে পড়ে ছিল।
শ্রীপুর থানার (ওসি) তদন্ত আব্দুল আজিজ জানান, ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নারীর গলায় একটি ওড়না প্যাঁচানো থাকলেও, মরদেহটি মাটিতে পড়া অবস্থায় ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ - সাহিত্য