Saturday , 6 August 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিশ্ববাজারে তেলের দাম কমছে. বাড়ছে বাংলাদেশে

প্রতিবেদক
Probashbd News
August 6, 2022 10:20 am

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ববাজের জ্বালানি তেলের দাম ছিল ঊর্ধমুখী। ব্যারেল প্রতি তেলের দাম উঠে যায় ১৩৯ ডলারে। তবে ক্রমাগত সেই দাম কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম ছিল গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর সর্বনিম্ন পর্যায়ে। আজ শনিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৯০ ডলারেরও নিচে পৌঁছেছে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষের দিকে ব্যবসায়ীরা বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা করছেন। এতে জ্বালানির চাহিদা কমবে—এমন শঙ্কার কারণে কমছে তেলের দাম।

অয়েল প্রাইস ডটকম জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দুই ধরনের অপরিশোধিত তেলই এখন ১০০ ডলারের কমে বিক্রি হচ্ছে। এই রিপোর্ট লেখার সময় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৮৮ ডলার ৪৩ সেন্টে বিক্রি হয়েছে। অপরদিকে ব্রেন্ট অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ৯৩ ডলার ৯৫ সেন্টে।

অন্যদিকে গত বৃহস্পতিবার বেঞ্চমার্ক ব্রেন্ড ক্রুড প্রতি ব্যারেল ২ দশমিক ৭৫ শতাংশ বা ২ দশমিক ৬৬ ডলার কমে ৯৪ দশমিক ১২ ডলারে বিক্রি হয়েছে, যা গত ১৮ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন দর।

সর্বশেষ - সাহিত্য