Thursday , 28 July 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রুবেলের কবর স্থায়ী করে তার পরিবারকে চিঠি

প্রতিবেদক
Probashbd News
July 28, 2022 11:34 am

প্রয়াত জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের অনুমোদনের আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনে মেয়র থেকে অনুমোদনের চিঠি গ্রহণ করেছেন রুবেলের স্ত্রী ফারহানা চৈতি।

এ সময় মেয়র আতিকুল বলেন, ‘প্রয়াত ক্রিকেটার রুবেল জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। এটাই তার সবচেয়ে বড় পরিচয়। রুবেল ক্রিকেট খেলার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তার কবরটি দায়িত্ববোধ থেকেই দ্রুততম সময়ে স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা নিয়েছি। আমরা সবাই জানি, প্রধানমন্ত্রী খেলা প্রিয় একজন মানুষ। খেলোয়াড়দের যেকোনো সমস্যা তিনি গুরুত্বসহকারে দেখেন। রুবেলের পরিবার প্রধানমন্ত্রীর প্রতি আকুতি জানিয়েছিলেন কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের। সেটিকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে আমরা কাজটি সম্পন্ন করেছি। রুবেলের একমাত্র ছেলে তার বাবার স্মৃতি স্মরণ করতে পারবে।’

ব্রেন টিউমারের সঙ্গে সাড়ে তিন বছরের লড়াই শেষে জীবনের কাছে হার মানেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। গেল ১৯ এপ্রিল মারা যান তিনি। রুবেলের মৃত্যুর পর রাজধানীর বনানীতে তার কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের আবেদন জানায় রুবেলের পরিবার। সেই আবেদনে সাড়া দিয়ে কবরটি স্থায়ী করে দেন মেয়র আতিকুল ইসলাম।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

সেভেরোডোনেটস্কে ইউক্রেনীয় সৈন্যদের জন্য ‘নরক’ হয়ে উঠেছে: কিয়েভ

চা-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার, মজুরি বেড়ে ১৪৫ টাকা

প্রধানমন্ত্রীকে হেয় করে বক্তব্য দেওয়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

প্রধানমন্ত্রীকে হেয় করে বক্তব্য দেওয়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার

নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, ১৩ থেকে ১৯তম গ্রেডে পদ ১৬৭

চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ যেন বিশ্বকে নেতৃত্ব দিতে পারে

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

মিয়ানমার থেকে আসা গোলার আঘাতে শিশু নিহত

মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল-আর্জেন্টিনা

বিক্ষোভ দমনে তালেবানের বল প্রয়োগের নিন্দা জাতিসংঘের

বিক্ষোভ দমনে তালেবানের বল প্রয়োগের নিন্দা জাতিসংঘের