Tuesday , 4 January 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করলেন ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন

প্রতিবেদক
Probashbd News
January 4, 2022 4:51 am
ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করলেন ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন

বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় হ্যারি পটার চলচ্চিত্রের হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ইসরাইলি সেনাদের বর্বরতা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ফিলিস্তিনি মানবাধিকারকর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন। খবর আনাদোলুর।

বোরবার তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

ফিলিস্তিনিদের পক্ষে ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলীয় শিক্ষাবিদ সারা আহমেদের পোস্টের পরই এমা ওয়াটসন ওই সংহতি প্রকাশের ঘোষণা দেন যোগাযোগমাধ্যমে।

ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন জাতিসংঘের নারীবিষয়ক শুভেচ্ছাদূত। সংহতি প্রকাশ করে তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফিলিস্তিনের পতাকা এবং #ফ্রি প্যালেস্টাইন ও #প্যালেস্টাইন উইল বি ফ্রি লিখে পোস্ট করেন।

হ্যারি পটার চলচ্চিত্রের হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে ওয়াটসন ৯ বছর বয়সে প্রথম অভিনয় করেন। এর আগে তিনি বিদ্যালয়ের মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন।

২০০১ থেকে ২০০৯ পর্যন্ত ওয়াটসন হ্যারি পটারকে ঘিরে নির্মিত ধারাবাহিকভাবে প্রথম ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেন।

হ্যারি পটার চলচ্চিত্রে অভিনয় করে একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জনের পাশাপাশি এসব চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১০ মিলিয়ন পাউন্ডেরও বেশি আয় করেন এমা।

২০০৯ সালে তিনি প্রথমবারের মতো মডেলিং করেন। এই অভিনেত্রী বর্তমানে জাতিসংঘের নারীবিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন, এর পাশাপাশি তিনি লিঙ্গবৈষম্য দূর করতে বর্ণবৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি লন্ডন ও জার্মানির উদ্দেশে যাত্রা করবেন কাল

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি লন্ডন ও জার্মানির উদ্দেশে যাত্রা করবেন কাল

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল ইউরোপ, ক্ষুব্ধ ইসরায়েল – দ্বিধায় যুক্তরাষ্ট্র

কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত আত্নঘাতি: ফখরুল

কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত আত্নঘাতি: ফখরুল

পরিত্যক্ত মাছ ধরার জাল দিয়ে তৈরি হবে স্যামসাংয়ের ফোন

পরিত্যক্ত মাছ ধরার জাল দিয়ে তৈরি হবে স্যামসাংয়ের ফোন

‘চাহিবামাত্র’ রিমান্ড মঞ্জুরের সুযোগ নেই

‘চাহিবামাত্র’ রিমান্ড মঞ্জুরের সুযোগ নেই

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে: জাতিসংঘ

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে: জাতিসংঘ

সব স্কুলের ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

সব স্কুলের ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৪৯০ জন

কুমিল্লায় দুর্গা পূজামণ্ডপে কোরআন: উত্তেজনা, মন্দিরে হামলা

কুমিল্লায় দুর্গা পূজামণ্ডপে কোরআন: উত্তেজনা, মন্দিরে হামলা

ইতালিতে ভেনিস বাংলা স্কুলের ১৭ বছর পূর্তি , স্বর্ণালী সন্ধ্যার আয়োজন