Monday , 17 January 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

না খেতে পেয়ে সাবেক আফগান সেনাসদস্যের আত্মহত্যা

প্রতিবেদক
Probashbd News
January 17, 2022 1:49 pm
না খেতে পেয়ে সাবেক আফগান সেনাসদস্যের আত্মহত্যা

আশরাফ গনিকে হটিয়ে গত বছর আফগানিস্তানের পুর্ণ ক্ষমতা দখল করে তালেবান। আমেরিকার সমর্থিত সরকারের পতন ঘটার পর সেনাবাহিনী, পুলিশ ও সরকারী কর্মকর্তারা পালিয়ে যান।

এর ফলে সাবেক সরকারের অধীনে কাজ করা সামরিক বাহিনীর অনেক সদস্য বেকার হয়ে যান। তালেবানের ভয়ে পালিয়ে থাকা ও বেকার হয়ে যাওয়া হায়াত গুল নামে সেনাবাহিনীর সাবেক এক সদস্য আত্মহত্যা করেছেন। 

গণমাধ্যম তোলো নিউজ সোমবার জানিয়েছে, ২০ দিন আগে খোস্ট প্রদেশে হায়াত গুল আত্মহত্যা করেন। তার সাতজন ছেলে-মেয়ে ছিল। 

হায়াত গুলের মেয়ে নাসিব নুর জানান, সকালে বিছানায় শুয়ে ছিলেন তার বাবা। সকাল ১০টার দিকে তাকে বাইরে যেতে বলেন হায়াত গুল। এরপর ঘরের মধ্যেই তিনি বিষ্ফোরণ ঘটান।

চাকরি হারানো সাবেক সেনা সদস্যদের মধ্যে অনেকেই আর্থিক সংকটে ভুগছেন। কারণ তাদের সব ধরনের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তার ওপর তালেবান সদস্যদের হাতে নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায় থাকতে হয় তাদের।  

সূত্র: তোলো নিউজ

সর্বশেষ - সাহিত্য