শুক্রবার , ১৩ মে ২০২২ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাতে সংঘর্ষে জড়িয়েছে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ

প্রতিবেদক
Probashbd News
মে ১৩, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ

শুক্রবার বিকেলে নতুন কমিটি ঘোষণার পর রাতে সংঘর্ষে জড়িয়েছে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের দুটি গ্রুপ। শুক্রবার (১৩ই মে) রাত সাড়ে ৯টার পর সংঘর্ষ শুরু হয়৷ এখনো দফায় দফায় সংঘর্ষ চলছে।

জানা গেছে, আধিপত্য বিস্তারে হল দখল করতে গেলে দুটি গ্রুপের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। বেশ কয়েকজনকে মারধর ও হলের কিছু কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, আজ ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার পর বাদ পড়াদের ওপর চড়াও হন কমিটিতে নতুন পদ পাওয়া নেত্রীরা। এ সময় নতুনরা হলে অবস্থান নিতে গেলেই দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়৷

এ বিষয়ে কথা বলতে কলেজ প্রশাসনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার বিকেল সম্মেলনের দীর্ঘ দুই বছর নয় মাস পর ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি হিসেবে তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক হিসেবে রাজিয়া সুলতানার নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

শ্রীনগরে বসতবাড়িতে আগুন, রাস্তার মাঝখানে বিদ্যুৎ খুঁটিতে ফায়ার সার্ভিসের গাড়ি আটকা

৬০০ কোটি টাকার গোলরক্ষককে বিনামূল্যে পেল পিএসজি

৬০০ কোটি টাকার গোলরক্ষককে বিনামূল্যে পেল পিএসজি

নেতানিয়াহুর মামলার সাক্ষী বিমান দুর্ঘটনায় সস্ত্রীক নিহত

নেতানিয়াহুর মামলার সাক্ষী বিমান দুর্ঘটনায় সস্ত্রীক নিহত

আড়িপাতার আশঙ্কায় ফোন বদলালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আড়িপাতার আশঙ্কায় ফোন বদলালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

জিয়ার লাশের নামে বাক্স রেখে নাটক করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

জিয়ার লাশের নামে বাক্স রেখে নাটক করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৮ লাখ টিকা আসছে আজ

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৮ লাখ টিকা আসছে আজ

যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দাস বানিয়েছে: ইমরান খান

অলৌকিকভাবে বেঁচে গেলেন বিধ্বস্ত বিমানের সব আরোহী

অলৌকিকভাবে বেঁচে গেলেন বিধ্বস্ত বিমানের সব আরোহী

প্লে-অফের আগে দুই খেলোয়াড়কে ছেড়ে দিলো ব্যাঙ্গালুরু

প্লে-অফের আগে দুই খেলোয়াড়কে ছেড়ে দিলো ব্যাঙ্গালুরু