Tuesday , 10 May 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বোরকা পরে ছাত্রী হোস্টেলে প্রেমিক

প্রতিবেদক
Probashbd News
May 10, 2022 8:51 am

রংপুরে বোরকা পরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন প্রেমিক। গেল সোমবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন চকবাজার কামারের মোড় এলাকায় একটি ছাত্রী মেসে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানায়, রাত ১০টার দিকে বোরকা পরে ছাত্রীনিবাসে ঢুকছিলেন একজন। এ সময় গতিবিধি দেখে সন্দেহ হয়। পরে তাকে ধরলে পুরুষ কণ্ঠে কথা বললে ছদ্মবেশ ধারণের বিষয়টি বুঝতে পারেন উপস্থিত লোকজন। এতে উত্তেজিত হয়ে ওই যুবকের বোরকা টেনেহিঁচড়ে খুলে ফেলে মারধর করেন তারা। পরে ঘটনাস্থল থেকে ছদ্মবেশে ছাত্রীনিবাসে ঢোকার চেষ্টা করা ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মেট্রোপলিটন তাজহাট থানার এসআই আতিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, আটকের নাম মইনুল ইসলাম। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে। ছদ্মবেশ নিয়ে তিনি ওই ছাত্রীনিবাসে থাকা পূর্বপরিচিত একজনের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটক দুজনের মধ্য প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা যায়। তবে তাদের কারো প্রতি কারো কোনো অভিযোগ ছিল না। জিজ্ঞাসাবাদ শেষে আটক যুবককে আত্মীয়ের জিম্মায় ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েটিকে একজন শিক্ষকের জিম্মায় দেওয়া হয়েছে। মেয়েটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সর্বশেষ - সাহিত্য