Saturday , 30 April 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মহাসড়ক-নৌপথে ঘরমুখো মানুষের ঢল

প্রতিবেদক
Probashbd News
April 30, 2022 8:54 am

ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত সড়কে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া, মাদারীপুরের বাংলাবাজার ও শরীয়তপুরের মাঝিকান্দি নৌপথে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। তবে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে এখনও চাপ দেখা যায় নি।

মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ফেরি পারাপারের অপেক্ষায় কয়েকশো’ গাড়ি। ৮৫টি লঞ্চ, একশো’ ৫৫টি স্পিডবোট ও ১০টি ফেরিতে পদ্মা পার হচ্ছে হাজারো মানুষ।

এবারের ঈদযাত্রায় ফেরি ঘাটে প্রতিদিনই শত শত মোটরসাইকেলের চাপ দেখা যাচ্ছে। এজন্য এক নম্বর ফেরি ঘাট দিয়ে কেবল দ্বিচক্র যানই পার করা হচ্ছে।

মাদারীপুরে বাংলাবাজার প্রান্তে যাত্রীর চাপ বাড়লেও একাধিক ঘাট ও এক্সপ্রেসওয়ে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে না যাত্রীদের। তবে যাত্রীদের চাপ বাড়ার সুযোগে বাড়তি ভাড়া আদায় করছে স্পিডবোটের চালকরা।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বাস ও পণ্যবাহী ট্রাকের ভিড় নেই বললেই চলে। তবে ছোট যানবাহনের চাপ রয়েছে। এই রুটে ২১টি ফেরি ও ৩৩টি লঞ্চ চলাচল করছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে নাকাল হচ্ছে উত্তরবঙ্গগামীরা। মহাসড়কটির হাতিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক পাড়ি দিতে লাগছে তিন থেকে চার ঘণ্টা। তবে দুপুরের পর এখানকার পরিস্থিতি সহনীয় হয়ে এলেও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গোল চত্ত্বর থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার পর্যন্ত জট তৈরি হয়েছে।

গণপরিবহণ কম থাকায় ট্রাক ও পিকআপে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। সঙ্গে বাড়তি ভাড়া গুনার কষ্ট তো আছেই।

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরেও রয়েছে ঘরমুখো মানুষের চাপ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশি ছবিতে টলিউড অভিনেত্রী কৌশানী, শুটিং চলছে চাঁদপুরে

বাংলাদেশি ছবিতে টলিউড অভিনেত্রী কৌশানী, শুটিং চলছে চাঁদপুরে

ডিম্বাণু বিক্রি করে পড়াশোনার খরচ চালাচ্ছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

ডিম্বাণু বিক্রি করে পড়াশোনার খরচ চালাচ্ছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

ইউরোপে রাজনৈতিক আশ্রয় পেতে যা জানা জরুরি

যেই বাজারে কিনতে গেলে পয়সা লাগে না

সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে

ঠাকুরগাঁওয়ে ব্যক্তিগত মালিকানাধীন জমি, খেলার মাঠ দাবীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

গাজায় নিহত বেড়ে ২৩ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় ২৪৯

কর্মকর্তাদের ‘স্যার-ম্যাডাম’ ডাকতে হবে, এমন নীতি নেই: প্রতিমন্ত্রী

কর্মকর্তাদের ‘স্যার-ম্যাডাম’ ডাকতে হবে, এমন নীতি নেই: প্রতিমন্ত্রী

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী শাহবাজ?