মঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শ্রীলঙ্কার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাল রাজাপাকসে

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ৫, ২০২২ ১:৫৬ অপরাহ্ণ

শ্রীলঙ্কার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ক্ষমতাসীন জোট পোদুজানা পেরামুনা (এসএলপিপি)।

মঙ্গলবার ক্ষমতাসীন জোটের ৪২ জন সংসদ সদস্য জোট থেকে বেরিয়ে গেছেন।

৪২ জন সদস্যের মধ্যে ১৪ জন শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির, ১০ জন সরকারের সাংবিধানিক দলগুলোর এবং ১২ জন এসএলপিপি পার্টির, বাকি ৬ জন জোটের অন্যান্য দলের।

অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে। এদিকে, তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। দেশের চলমান সংকট মোকাবিলায় ব্যর্থ হওয়ায় বর্তমান সরকার প্রধানের পদত্যাগ চাইছেন তারা।

এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বামপন্থী পিপলস লিবারেশন ফ্রন্ট (জেভিপি) ও সামাগি জনা বালাওয়েগা (এসজেবি) দল দুটি। দলের সদস্যরা গোটাবায়ে রাজাপাকসে এবং তার একসময়ের জনপ্রিয় ও প্রভাবশালী পরিবারের অন্যদেরও অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

এসজিবির প্রধান রঞ্জিত মাদুমা বান্দারা বলেন, এই দেশের মানুষ চায় গোটাবায়ে এবং পুরো রাজাপাকসে পরিবার চলে যাক এবং আমরা জনগণের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারি না এবং আমরা দুর্নীতিবাজদের সাথে কাজ করতে পারি না। ২২৫ সদস্য বিশিষ্ট পার্লামেন্টে এসজিবির সদস্য রয়েছেন ৫৪ জন।

অর্থনৈতিকভাবে কার্যত অচল হয়ে পড়েছে শ্রীলঙ্কা। এমন অবস্থায় দেশটিতে প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। তবে প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে তার দলের শীর্ষ নেতাদের সোমবার (৪ এপ্রিল) জানান যে, মঙ্গলবার (৫ এপ্রিল) সংসদ অধিবেশনে কোনো দল যদি ১১৩টি সিটের সমর্থন পায় তখনই ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত তিনি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ইতালির ভেনিসে কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিসের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ার বন্ধ করার আহ্বান জানিয়েছেন নেপালের একজন সংসদ সদস্য

পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ার বন্ধ করার আহ্বান জানিয়েছেন নেপালের একজন সংসদ সদস্য

আইসিইউতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক

জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপির বৈঠক আজ

বসনিয়া থেকে ম্যাপ দেখে ইতালি যাওয়া এক বাংলাদেশি তরুণের গল্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

পরীমনির জামিনের জন্য আবেদন করেননি আইনজীবী

পরীমনির জামিনের জন্য আবেদন করেননি আইনজীবী

শনিবার চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

প্রায় ২০০ কোটি টাকার অর্ডার নিয়ে এবার উধাও ‘ই-অরেঞ্জ’

প্রায় ২০০ কোটি টাকার অর্ডার নিয়ে এবার উধাও ‘ই-অরেঞ্জ’

শুরুতেই গোল খেয়ে বিরতিতে আর্জেন্টিনা

শুরুতেই গোল খেয়ে বিরতিতে আর্জেন্টিনা