Monday , 4 April 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

টিপ বিতর্ক: উত্যক্তকারী সেই কনস্টেবল পুলিশ হেফাজতে

প্রতিবেদক
Probashbd News
April 4, 2022 8:15 am

কপালে টিপ পরায় লতা সমাদ্দার নামের এক নারীকে হেনস্তা করার ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে চিহ্নিত করার পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে তাকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।
এর আগে, অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করার কথা জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এসময় শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্তের নাম নাজমুল তারেক। তিনি ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের প্রটেকশন বিভাগের কনস্টেবল পদে কর্মরত বলে নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব সরকার।

শনিবার (২রা এপ্রিল) সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় কাজে যাচ্ছিলেন তেজগাঁও কলেজের শিক্ষক, থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার। কপালে বড় একটি টিপ থাকায় মধ্যবয়সী এক পুলিশ সদস্য তাকে দেখে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ঘটনার আকষ্মিকতায় নিজেকে সামলে নিয়ে প্রতিবাদ করলে সেই পুলিশ সদস্য আরও বাজে ভাবে গালিগালাজ করতে থাকেন।

এ ঘটনায় পরবর্তীতে শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই শিক্ষক। পরে রবিবার (৩রা এপ্রিল) সংসদে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানান আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।

সর্বশেষ - সাহিত্য