Wednesday , 30 March 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৭২

প্রতিবেদক
Probashbd News
March 30, 2022 12:14 pm

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ১২২ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ।

এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জনে। এর আগে গতকাল মঙ্গলবার করোনায় একজনের মৃত্যু হয়। ওই দিন করোনা শনাক্ত হয় ৬৯ জনের।

বুধবার (৩০শে মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের ৮৭৯টি পরীক্ষাগারে ৮ হাজার ৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৮ হাজার ৭৩ জনের নমুনা। করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৬৩৭টিতে। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৮৭৬ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে, প্রথম মৃত্যুর খবর জানান হয় একই বছরের ১৮ই মার্চ।

সর্বশেষ - সাহিত্য