Wednesday , 23 March 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ঝিনাইদহে কোটিপতি নাইটগার্ড

প্রতিবেদক
Probashbd News
March 23, 2022 11:37 pm

চাকরি করেন নাইট গার্ড কাম ঝাড়ুদার পদে। তাও আবার মাস্টাররোলে। পান মাত্র ৬০ টাকা মজুরি (দিন হাজিরা)। নাইট গার্ড হলে কী হবে-তিনি জমি কিনেছেন, বিশাল পাকা বাড়ি করেছেন। অফিস চলাকালে সব ক্ষমতা যেন তার হাতেই ন্যস্ত। তার ইচ্ছার বাইরে গেলে জমি রেজিস্ট্রি হয় না।

এমন চতুর ব্যক্তিটি হলেন মহেশপুর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের নাইট গার্ড তরিকুল। তার বিরুদ্ধে অভিযোগ করে কোনো লাভ হয় না। বরং তার ভয়ে তটস্থ থাকেন অফিসের কর্মকর্তারা ও সাধারণ মানুষ। যুগান্তরের অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে।

জেলা রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়-২০০০ সালের ১৯ অক্টোবর তরিকুলকে মহেশপুর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে নাইট গার্ড কাম ঝাড়ুদার হিসাবে নিয়োগ দেওয়া হয়। দৈনিক ৬০ টাকা মজুরি (হাজিরা) হিসাবে প্রতি মাসে তিনি ১ হাজার ৮০০ টাকা পান। অনুসন্ধানে জানা যায়-এছাড়া তার কোনো বৈধ আয় নেই। তবে ঘুস বাণিজ্যে সহায়তা করে তিনি কোটি টাকার মালিক বনে গেছেন।

অফিসের ধার্য ঘুসের টাকা আদায় করার দায়িত্ব তার। কথিত আছে-সাবরেজিস্ট্রার না থাকলেও তরিকুল দলিল রেজিস্ট্রি করে দিতে পারেন! তার ইচ্ছার বাইরে গেলে জমি রেজিস্ট্রি করা যায় না। এজন্য ধার্য ঘুসের চেয়ে তাকে বাড়তি টাকা দিতে হয়। তার কাছে শুধু সাধারণ মানুষ নয়, দলিল লেখকরাও জিম্মি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি কার্ডের সংশোধনীর বিষয়ে আয়েবাপিসির ভার্চুয়াল সভা

সাকিব আল হাসান এবার ই-কমার্স ব্যবসায়

সাকিব আল হাসান এবার ই-কমার্স ব্যবসায়

সুরভি একাই করলেন ৬ গোল, ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

স্টুডেন্ট ভিসা কঠিন করবে অস্ট্রেলিয়া অভিবাসীর সংখ্যা অর্ধেক

‘মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, কিন্তু দেশে বেকার যুবকদের কর্মসংস্থান নেই’

‘মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, কিন্তু দেশে বেকার যুবকদের কর্মসংস্থান নেই’

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র কাজ করছে

ঋণের বোঝা নিয়ে প্রবাসে ১০ বছর

যুদ্ধবিরতির সম্ভাবনা জিইয়ে রেখে রাফায় অভিযানের অনুমতি ইসরায়েলের

বিশ্বকে চমকে দিয়ে ব্যাডমিন্টনে ইন্দোনেশিয়ার ইতিহাস

বিশ্বকে চমকে দিয়ে ব্যাডমিন্টনে ইন্দোনেশিয়ার ইতিহাস

টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়া দূতাবাসের অভিনন্দন

টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়া দূতাবাসের অভিনন্দন