বৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পরীক্ষা না হলে যেভাবে এসএসসি-এইচএসসির ফল নির্ধারণ হবে

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১৫, ২০২১ ৬:৩৯ পূর্বাহ্ণ
পরীক্ষা না হলে যেভাবে এসএসসি-এইচএসসির ফল নির্ধারণ হবে

গ্রুপভিত্তিক নৈর্ব্যক্তিক তিন বিষয়ে এসএসসি পরীক্ষা চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা হবে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।  আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

শিক্ষামন্ত্রী বলেন, তিনটি বিষয়ে পরীক্ষার ভিত্তিতে বাকি আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন নির্ধারণ হবে এসএসসি এবং জেএসসি পরীক্ষার বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে। 

‘আর যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে অ্যাসাইনমেন্ট ও বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। অথবা শুধু বিষয় ম্যাপিংয়ের মাধ্যমেও মূল্যায়ন হতে পারে। সেটি পরে জানানো হবে।’

তিনি বলেন, আমরা দেখেছি গতবার সেপ্টেম্বর থেকে নভেম্বরের দিকে সংক্রমণ অনেকটা কমে গিয়েছিল। আগামী কয়েক মাসের মধ্যে ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে টিকা দেওয়া সম্ভব হবে। গতবারের অভিজ্ঞতায় নভেম্বর-ডিসেম্বরে সংক্রমণ কমে নিয়ে যাওয়ার সম্ভব হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ঈদুল আজহার পর পর ফরম পূরণ অনলাইনে শুরু হবে। কোনো শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে না। অল্প বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, তাই ফিও কম নেওয়া হবে। এ বিষয়ে বোর্ড থেকে নির্দেশনা জারি করা হবে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এ সময়ে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ছেলের গোল দেখেই মারা গেলেন বাবা

ছেলের গোল দেখেই মারা গেলেন বাবা

দেশে বিচারহীনতার অপসংস্কৃতি চালু করেছিলেন জিয়া: প্রধানমন্ত্রী

পুলিশের হামলায় অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে: ফখরুল

পুলিশের হামলায় অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে: ফখরুল

ইতালিতে মৃত্যুর পর ৪৫ দিন মর্গে পড়েছিল প্রবাসীর মরদেহ

ইতালিতে মৃত্যুর পর ৪৫ দিন মর্গে পড়েছিল প্রবাসীর মরদেহ

‘খালেদা জিয়ার সুস্থতায় কর্মীদের স্বস্তি, নেতারা হতাশ’

‘খালেদা জিয়ার সুস্থতায় কর্মীদের স্বস্তি, নেতারা হতাশ’

‘বিদ্রুপের শিকার’ শামির পাশে শচীন-শেবাগ-রাহুল গান্ধী

‘বিদ্রুপের শিকার’ শামির পাশে শচীন-শেবাগ-রাহুল গান্ধী

ঈদের পর কঠোর বিধিনিষেধেও চলবে শেয়ারবাজার

ঈদের পর কঠোর বিধিনিষেধেও চলবে শেয়ারবাজার

আমিরাতগামীদের ৬ ঘণ্টা আগে করোনা টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার

আমিরাতগামীদের ৬ ঘণ্টা আগে করোনা টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার

নিউইয়র্কে বাংলাদেশি ডেমক্র্যাটদের সমাবেশে কংগ্রেসপ্রার্থীকে সমর্থন

ব্যক্তিগত তথ্যফাঁস; ইসরাইলি স্পাইওয়্যারের বিরুদ্ধে মামলা করবেন দুবাইয়ের রাজকুমারী

ব্যক্তিগত তথ্যফাঁস; ইসরাইলি স্পাইওয়্যারের বিরুদ্ধে মামলা করবেন দুবাইয়ের রাজকুমারী