Saturday , 17 July 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মিয়ানমারকে বাংলাদেশের সঙ্গে সংলাপে যুক্ত হতে উৎসাহিত করবে রাশিয়া

প্রতিবেদক
Probashbd News
July 17, 2021 7:48 am
মিয়ানমারকে বাংলাদেশের সঙ্গে সংলাপে যুক্ত হতে উৎসাহিত করবে রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে উজবেকিস্তানেরর তাসখন্দে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। অনুষ্ঠিত ‘মধ্য ও দক্ষিণ এশিয়া : আঞ্চলিক যোগাযোগ, চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শেষে তারা বৈঠক করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন ও পুনর্বাসনের সুবিধায় সক্রিয় ও ফলপ্রসূ সহযোগিতার জন্য রাশিয়াকে অনুরোধ করেছিলেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। রাশিয়া মিয়ানমারকে বাংলাদেশের সঙ্গে সংলাপে যুক্ত হতে উৎসাহিত করবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ২০২৩-২৪ সালে বাংলাদেশে দুটি পরমাণু প্রকল্প সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো বার্তার জন্য রুশ পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। 

সর্বশেষ - সাহিত্য