Monday , 27 September 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রধানমন্ত্রীর জন্মদিনে জাতীয় পার্টির চেয়ারম্যানের অভিনন্দন

প্রতিবেদক
Probashbd News
September 27, 2021 10:11 am
প্রধানমন্ত্রীর জন্মদিনে জাতীয় পার্টির চেয়ারম্যানের অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

সোমবার এক অভিনন্দনবার্তায় সরকারপ্রধান শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। 

অভিনন্দনবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, দেশ ও মানুষের কল্যাণে সব উদ্যোগে জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে। তার নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি আরও উন্নত হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত হবে ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি।

সর্বশেষ - সাহিত্য