Monday , 19 July 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যেভাবে ইসরাইলি স্পাইওয়্যার কিনে ফোনে নজরদারি চালাচ্ছে বিভিন্ন দেশের সরকার

প্রতিবেদক
Probashbd News
July 19, 2021 11:51 am
যেভাবে ইসরাইলি স্পাইওয়্যার কিনে ফোনে নজরদারি চালাচ্ছে বিভিন্ন দেশের সরকার

ইসরাইলের তৈরি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে নজরদারি চালানোর ঘটনা সামনে এসেছে।

ইসরাইলের সাইবার গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা সংস্থার  (এসএসও) তৈরি এই হ্যাকিং সফটওয়্যার কিনে বিভিন্ন দেশের ক্ষমতাসীন সরকারই এই নজরদারি চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। 

যদিও অপরাধী ও সন্ত্রাসীদের উপর নজরদারি চালাতে তাদের এই স্পাইওয়্যার তৈরি করা হয়েছে বলে দাবি করেছে এনএসও। 

পেপাসারের নজরদারির শিকার ৫০ হাজারের বেশি ফোন নম্বরের একটি তালিকা ফাঁস হয়েছে। প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রথম ফাঁস হওয়া তালিকা হাতে পায়। পরে তারা গার্ডিয়ান, দ্য ওয়্যারসহ ১৬টি সংবাদ মাধ্যমকে এই ঘটনা জানায়। সংবাদ মাধ্যম এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’।

২০১৬ সাল থেকে এনএসওর গ্রাহকেরা এসব নম্বরে আড়ি পেতেছে বলে ধারণা করা হচ্ছে।

পেগাসাস মূলত এক ধরনের ম্যালওয়ার (বিশেষ ধরনের ভাইরাস) যা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে ব্যবহারকারীর মেসেজ, ছবি, ইমেইল পাচার করতে পারে। একইসঙ্গে কল রেকর্ড এবং গোপনে মাইক্রোফোন চালুও রাখতে পারে এই ম্যালওয়ার।

পেপাসাসের তালিকায় ভারতের অন্তত ৩০০ রাজনীতিক, সাংবাদিক, অধিকারকর্মী, বিজ্ঞানীর নাম থাকার কথা জানিয়েছে দেশটির নিউজ পোর্টাল দ্য ওয়্যার।

তবে ভারত সরকার এই নজরদারির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

সর্বশেষ - বিনোদন