শুক্রবার , ২৩ জুলাই ২০২১ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকা দেবে অস্ট্রেলিয়া

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৩, ২০২১ ১০:০৬ পূর্বাহ্ণ
১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকা দেবে অস্ট্রেলিয়া

এবার ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজারের টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। ১৬ বছর ও তার বেশি বয়সীদের আগেই ফাইজারের টিকা দেয়া শুরু হয় দেশটিতে। ডয়েচে ভেলে-র প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

অস্ট্রেলিয়ার ‘থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন’ (টিজিএ) জানায়, ফাইজারের ভ্যাকসিন বাচ্চাদের দেওয়ার অনুমোদনের আগে এর তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শও নেয়া হয় বলে জানায় তারা। এরপর অস্ট্রেলিয়ার ড্রাগ রেগুলেটর জানায়, ফাইজারের টিকা বাচ্চাদের দেয়া যেতে পারে।’

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেন, সব দিক ভালো করে বিচার বিবেচনা করেই রেগুলেটর এ সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পক্ষ থেকে এবার জানানো হবে কাদের অগ্রাধিকারভিত্তিতে টিকা দেয়া হবে। অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত মাত্র ১৫ শতাংশ মানুষ দুই ডোজ করে টিকা পেয়েছেন।

এদিকে, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন কড়াকড়ি করা হয়েছে। সিডনিতে ৩০ জুলাই পর্যন্ত বলবৎ থাকছে সব ধরণের নিষেধাজ্ঞা। অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতি অবনতি বিবেচনায় নিউজিল্যান্ডের সঙ্গে দেশটির সীমান্তও বন্ধ রয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

নির্দিষ্ট সময়ের আগেই বিএনপির সমাবেশ শুরু

রোনাল্ডোর জন্য জার্সি ছেড়ে দিলেন কাভানি

রোনাল্ডোর জন্য জার্সি ছেড়ে দিলেন কাভানি

গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হচ্ছে বাংলাদেশ

রাখাইনে বিদ্রোহীদের কাছে সেনাসহ ৫০০ জনের আত্মসমর্পণ

কেকেআরে দুঃসংবাদে কপাল খুলতে পারে সাকিবের

কেকেআরে দুঃসংবাদে কপাল খুলতে পারে সাকিবের

‘নিশ্চিত পরাজয় জেনেই তালেবানের সঙ্গে সমঝোতা করে যুক্তরাষ্ট্র’

‘নিশ্চিত পরাজয় জেনেই তালেবানের সঙ্গে সমঝোতা করে যুক্তরাষ্ট্র’

অস্ট্রেলিয়ার নতুন সাবমেরিন চলবে না নিউজিল্যান্ডের জলসীমায়: আরডার্ন

অস্ট্রেলিয়ার নতুন সাবমেরিন চলবে না নিউজিল্যান্ডের জলসীমায়: আরডার্ন

বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে

মুশফিকের পর সাকিবকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় পরীমনি

মুশফিকের পর সাকিবকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় পরীমনি