Tuesday , 27 July 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘ভ্যাকসিন পাসপোর্ট’ আইনের অনুমোদন দিল ফ্রান্স

প্রতিবেদক
Probashbd News
July 27, 2021 7:41 am
‘ভ্যাকসিন পাসপোর্ট’ আইনের অনুমোদন দিল ফ্রান্স

ফ্রান্সের পার্লামেন্ট তীব্র প্রতিবাদ-বিক্ষোভের জেরে গত রবিবার (২৫ জুলাই) নিত্যদিনের চলাচলের সুবিধার্থে ‘ভ্যাকসিন পাসপোর্ট’ আইন অনুমোদন করেছে। তবে ভ্যাকসিন পাসপোর্ট নিয়ে পার্লামেন্টে ব্যাপক বিতর্ক চলে। পরে পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের আইনপ্রণেতাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে আইনটি অনুমোদিত হয়।

এ আইনের কারণে আবারও বিক্ষোভে কেঁপে উঠেছে ফ্রান্স। ১ লাখ ৬০ হাজারেরও বেশি লোক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে এর বিরোধিতা করে। এসময় অনেক লোককে গ্রেফতার করা হয়। গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্বাস্থ্য পাশের বিষয়ে নির্দেশ জারি করেন। 

এতে বলা হয়েছে, সিনেমা হল কিংবা নাইটক্লাবের মতো জায়গা, যেখানে ৫০ জনের বেশি লোক জড় হবে সেখানে এই পাশ লাগবে। এছাড়াও আগস্ট থেকে বিমান ভ্রমণ ও আন্তঃট্রেন ভ্রমণেও এ পাশ বাধ্যতামূলক করা হচ্ছে। পাশটিতে টিকার সবগুলো ডোজ সম্পর্কে এবং করোনা নেগেটিভের তথ্য থাকবে।

ম্যাক্রোর এ ঘোষণার মধ্য দিয়ে ফরাসি সরকারের করোনা মোকাবিলায় টিকাকেই প্রধান হাতিয়ার হিসেবে গণ্য করার বিষয়টি উঠে এসেছে। কেউ কেউ একে নাগরিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে। তিন ঘণ্টা ধরে উভয় কক্ষের সদস্যদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলে। শেষ পর্যন্ত তারা সমঝোতায় পৌঁছালে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পক্ষে ভোট পড়ে ১৫৬ এবং বিপক্ষে ৬০। ভোট দেওয়া থেকে বিরত থাকেন ১৪ জন। তবে এটি আইনে পরিণত হতে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ সাংবিধানিক পরিষদের অনুমোদন লাগবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

বুক পর্যন্ত মাটিতে পুঁতে ভাতিজাকে নির্যাতন

২৬ জুন থেকে পদ্মা সেতুতে গাড়ি চলবে: ওবায়দুল কাদের

‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ মুক্তির পর যা বললেন প্রিয়াঙ্কা

‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ মুক্তির পর যা বললেন প্রিয়াঙ্কা

প্রেসিডেন্টের অপসারণের দাবিতে বিক্ষোভে উত্তাল ব্রাজিল

প্রেসিডেন্টের অপসারণের দাবিতে বিক্ষোভে উত্তাল ব্রাজিল

দক্ষিণ সুদানে পররাষ্ট্রমন্ত্রী, শান্তিরক্ষা মিশন পরিদর্শনে যা বললেন

দক্ষিণ সুদানে পররাষ্ট্রমন্ত্রী, শান্তিরক্ষা মিশন পরিদর্শনে যা বললেন

ইতালিতে ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে প্রবাসী বাঙালিরা

নিজ হাতে বাংলাদেশি পর্যটককে ফুচকা বানিয়ে খাওয়ালেন মমতা

আওয়ামী লীগের সম্মেলনকেন্দ্রিক তৎপরতা জোরদার

অলিম্পিকে অদ্ভুত বুদ্ধিমত্তায় পদক জিতলেন অস্ট্রেলিয়ান তরুণী!

অলিম্পিকে অদ্ভুত বুদ্ধিমত্তায় পদক জিতলেন অস্ট্রেলিয়ান তরুণী!

রেল ট্রানজিট নিয়ে যারা সমালোচনা করছে, তারা ১৯৭১ সালে পাকিস্তানের দালালি করেছে – প্রধানমন্ত্রী শেখ হাসিনা