Tuesday , 27 July 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘স্বামী অত্যাচার করলে চুপ করে সহ্য করা যায় না’

প্রতিবেদক
Probashbd News
July 27, 2021 8:27 am
‘স্বামী অত্যাচার করলে চুপ করে সহ্য করা যায় না’

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তৃণমূল এমপি নুসরাত জাহান বলেছেন, স্বামী অত্যাচার করলে চুপ করে সহ্য করা যায় না। দাম্পত্য বিষাক্ত হতে শুরু করলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত। 

তার মতে, কেবলমাত্র সমাজের চোখরাঙানির ভয়ে প্রতিবাদ না করলে নিজে ভালো থাকা যাবে না। 

সম্প্রতি মাতৃত্ব ও নারীদের ক্ষমতায়ন নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন নুসরাত। খবর আনন্দবাজার। 

অভিনেত্রী বলেন, আমার লড়াই আমাকেই লড়তে হবে। কেউ কারও হয়ে গলা তুলবে না। এখন যদি লোককে দেখানোর জন্য ছলনার আশ্রয় নিয়ে মিথ্যে জীবন যাপন করি, স্বামী অত্যাচার করলেও সমাজের ভয়ে চুপ থাকি, লোকের সামনে স্বামীর ভাবমূর্তি রক্ষা করার জন্য আওয়াজ না তুলি, তবে নিজের জীবনটা কোথাও যেন হারিয়ে যাবে। নিজেদের ক্ষতগুলোকে লুকিয়ে রাখতে রাখতে মহিলারা নিজস্বতা হারিয়ে ফেলবে।

নারীদের পরমার্শ দিয়ে নুসরাত বলেন, জীবন একটাই, তাই মনের আনন্দে বাঁচুন সবাই। 

যেসব নারী বিপদে রয়েছেন বা যাদের সাহায্যের প্রয়োজন, তাদের প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়ে তৃণমূল এমপি বলেন, আমরা সকলেই তাদের পাশে রয়েছি। শুধু একটু মুখ ফুটে বলতে হবে।

অনুষ্ঠানে বিয়ে ও মাতৃত্ব নিয়েও নুসরাত নিজের মতামত প্রকাশ করেন। 

অন্তঃসত্ত্বা নুসরাত বললেন, মাতৃত্ব আশির্বাদ, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু নিজের শরীর ও মন প্রস্তুত না হলে মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

অভিভাবকদেরকে নুসরাতের পরামর্শ, কন্যাসন্তান হলে তাকে বোঝানো উচিত, সমাজের ভয়ে মাথা নত করা ঠিক নয়। সেই প্রসঙ্গে নায়িকা বলেন, আমার মেয়ে হলে তাকে আমি শেখাব, সে যেন কখনও মাথা নত না করে।

প্রসঙ্গত, অনেকদিন আগেই সামনে এসেছে নুসরাত-নিখিলের বিচ্ছেদের খবর। নুসরাত অবশ্য তাদের বিয়ের কথা অস্বীকার করে নিখিলকে ‘সহবাস সঙ্গী’ হিসাবে দাবি করেছেন। 

তবে নিখিল জানিয়েছেন, তিনি নুসরাতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতোই থাকতেন। তবে নুসরাতের সন্তানের বাবা তিনি নন। 

এদিকে নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্তের প্রেম কাহিনি এখন টালিপাড়ার ওপেন সিক্রেট। নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর এই কাহিনিতে নতুন মাত্রা যোগ করেছে। যদিও অনাগত সন্তানের পিতৃত্ব নিয়ে এখনও মুখ খোলেননি নুসরাত বা যশ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

দিল্লিতে উচ্চ সতর্কতা জারি, বাতিল সরকারি কর্মচারীদের ছুটি

ঠাকুরগাঁও স্পোর্টস ডেভেলপমেন্ট অরগানাইজেশানের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

অবশেষে মুখোমুখি হচ্ছেন বাইডেন-জিনপিং

অবশেষে মুখোমুখি হচ্ছেন বাইডেন-জিনপিং

হঠাৎ হাত-পায়ে ঝিঁঝি ধরলে দ্রুত যা করবেন

হঠাৎ হাত-পায়ে ঝিঁঝি ধরলে দ্রুত যা করবেন

কত দামে কোন দলে গেলেন ধাওয়ান-অশ্বিন-শামি-রাবাদা-কামিন্স

কত দামে কোন দলে গেলেন ধাওয়ান-অশ্বিন-শামি-রাবাদা-কামিন্স

ঢাকায় আসছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র

ঢাকায় আসছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র

রোদে পোড়া ত্বকের হাত থেকে মুক্তি পেতে করণীয়

রোদে পোড়া ত্বকের হাত থেকে মুক্তি পেতে করণীয়

ইতালিতে বাংলা স্কুল মনফালকনে গরিঝিয়া এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বই বিতরণী সম্পন্ন

রোহিঙ্গাদের খবর নিতে কক্সবাজারে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের খবর নিতে কক্সবাজারে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৭৬ হাজার শিক্ষার্থী

করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৭৬ হাজার শিক্ষার্থী