Saturday , 31 July 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

চিনি’র পর ‘মিনি’তে মিমি

প্রতিবেদক
Probashbd News
July 31, 2021 8:44 am
চিনি’র পর ‘মিনি’তে মিমি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। আপতত লোকসভার বাদল অধিবেশন নিয়ে দিল্লিতে ব্যস্ত আছেন তিনি। এরইমধ্যে জানালেন সু-খবর। প্রথমবার মৈনাক ভৌমিকের ছবির নায়িকা হচ্ছেন এই অভিনেত্রী।

চমকের শেষ এখানেই নয়, এই ছবির সঙ্গে প্রযোজনায় হাতেখড়ি হচ্ছে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর। তার সঙ্গে থাকছেন রাহুল ভঞ্জ। তাদের দুজনের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ‘মিনি’। নামেই স্পষ্ট পুরোদস্তুর নারীকেন্দ্রিক ছবি হতে চলেছে ‘মিনি’।

মিমি বলেন, ‘লকডাউনে একটাই ভাল কাজ হয়েছিল। মৈনাক আমায় ‘মিনি’র চিত্রনাট্য পড়ে শোনায়। এ রকম চরিত্রে আগে আমায় কেউ দেখেনি। আমাদের ইন্ডাস্ট্রিতে এমনিতেই নারীকেন্দ্রিক চরিত্র কম হয়। সে দিক থেকে এই ছবি ব্যতিক্রম। মৈনাকের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি, শুনেছি ও খুব সেটে ভীষণ কুল থাকে।’

মিনি চরিত্র প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘মিনি আজকের জেনারেশনের মেয়ে, কিন্তু পরিবারের প্রতি দায়িত্বশীল। যে স্বাধীনচেতা কিন্তু একইসঙ্গে তার জীবনের বিরাট বড় অংশ হচ্ছে পরিবার। সম্পর্কগুলোকে সে আগলে রাখে। কিন্তু কিছু ঘটনা তার জীবনকে বদলে দেবে।’

পরিচালক মৈনাক ভৌমিক জানান, ‘এটা একটা টক-ঝাল-মিষ্টি সম্পর্কের ছবি। যেখানে এক স্বাধীনচেতা মেয়ে দায়িত্ববোধ, মূল্যবোধের কাহিনি ফুটে উঠবে।’

শুটিং শুরুর সম্ভাব্য সময় প্রসঙ্গে প্রযোজনা সংস্থা জানিয়েছে, মিমি আগস্টে অরিন্দম শীলের পরিচালনায় ‘খেলা যখন’ ছবির শুটিং করবেন। সেটির কাজ শেষ হলে শুরু হবে মৈনাকের ছবির কাজ। তবে মৈনাক কোভিডের তৃতীয় ঢেউয়ের গতিবিধি বুঝে তবেই শুটিংয়ের দিন ঠিক করবেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন

২১ কেন্দ্রে প্রতিদিন ৪০ হাজার শিশু টিকা পাবে

২১ কেন্দ্রে প্রতিদিন ৪০ হাজার শিশু টিকা পাবে

‘মারের পর জখমে মরিচ লাগিয়ে দিত’

‘মারের পর জখমে মরিচ লাগিয়ে দিত’

মালয়েশিয়ায় চালু হচ্ছে সেকেন্ড হোম ভিসা

মালয়েশিয়ায় চালু হচ্ছে সেকেন্ড হোম ভিসা

সরকারের কাস্টডিতে নেই খালেদা জিয়া: আইনমন্ত্রী

সরকারের কাস্টডিতে নেই খালেদা জিয়া: আইনমন্ত্রী

করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমিরাত গেলেন অর্ধলক্ষাধিক যাত্রী

করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমিরাত গেলেন অর্ধলক্ষাধিক যাত্রী

প্রেস বিজ্ঞপ্তি   ঃ    ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ঃ ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

ঠাকুরগাঁওয়ে যুবদলের সভাপতি চৌধুরী মো: মহেবল্লা আবুনুর সহ দুই জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রী

বিএনপি নেতারা মিথ্যাচারকে শিল্পে রূপ দিয়েছেন: কাদের

বিএনপি নেতারা মিথ্যাচারকে শিল্পে রূপ দিয়েছেন: কাদের

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুকে অব্যাহতি দিয়েছে বিএনপি

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুকে অব্যাহতি দিয়েছে বিএনপি