Saturday , 31 July 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ডেল্টায় শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম, দাবি ডব্লিউএইচও’র

প্রতিবেদক
Probashbd News
July 31, 2021 10:38 am
ডেল্টায় শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম, দাবি ডব্লিউএইচও’র

ভারত থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউিএইচও)।

শুক্রবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির করোনা টেকনিক্যাল কমিটির প্রধান মারিয়া ভ্যান কারখোভ।

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মারিয়া বলেন, একটা বিষয়ে আমাদের সবার পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন, তা হলো- ডেল্টা ধরন শিশুদের বিশেষভাবে আক্রমণ করে না। কিন্তু যারা করোনা টিকার ডোজ নেননি বা নিলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব ঠিকমতো মেনে চলে না, তাদের ডেল্টায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।

ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর থেকেই অসংখ্যবার বাহ্যিক ও অভ্যন্তরীণ রূপান্তর হয়েছে। ফলে উদ্ভব হয়েছে ভাইরাসটির বেশ কয়েকটি পরিবর্তিত ধরন বা প্রজাতি।

করোনাভাইরাসের পরিবর্তিত এই ধরন বা প্রজাতিসমূহের মধ্যে বর্তমানে বিশ্বজুড়ে ৬টি ধরনের আধিপত্য চলছে বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গ্রীক বর্ণমালা অনুসারে এই ধরনগুলোর নাম দেওয়া হয় আলফা, বিটা, গ্যামা, ডেল্টা, কাপ্পা ও ল্যাম্বডা।

ডব্লিউএইচও জানায়, করোনাভাইরাসের অতিসংক্রামক এই ধরনসমূহের মধ্যে বর্তমানে প্রাধান্য বিস্তারকারী ধরনের নাম ডেল্টা। ২০২০ সালের অক্টোবরে ভারতে প্রথম শনাক্ত হয় এই ধরনটি। তারপর থেকে এ পর্যন্ত বিশ্বের ১৩২ দেশে ডেল্টায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

সূত্র : এনডিটিভি

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
কানাডায় সড়ক দুর্ঘটনায় সিলেটের কিশোরী নিহত

কানাডায় সড়ক দুর্ঘটনায় সিলেটের কিশোরী নিহত

প্রবাসীদের এনআইডি বিতরণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়-ইসি ‘রেষারেষি’

‘পুলিশের লোক’কে জরিমানায় ট্রেনের টিটিইকে গুলির হুমকি এএসআই’র

গ্রিনল্যান্ড আক্রমণের পরিকল্পনা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৯ হাজার কোটি ডলার জলে

যুক্তরাষ্ট্রের ৯ হাজার কোটি ডলার জলে

বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে অবদান রাখায় জাপানকে ধন্যবাদ মোমেনের

মাহাথির মোহাম্মদ অসুস্থ হয়ে হাসপাতালে

মাহাথির মোহাম্মদ অসুস্থ হয়ে হাসপাতালে

পোশাক শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের

‘রোড শো যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে’

‘রোড শো যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে’

বিশেষ সম্মাননা পেলেন পিএসজির ৫ ফুটবলার

বিশেষ সম্মাননা পেলেন পিএসজির ৫ ফুটবলার