সোমবার , ২ আগস্ট ২০২১ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাজধানীর বারিধারা থেকে মডেল পিয়াসা আটক, মদ সিসা ইয়াবা জব্দ

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২, ২০২১ ৭:২১ পূর্বাহ্ণ
রাজধানীর বারিধারা থেকে মডেল পিয়াসা আটক, মদ সিসা ইয়াবা জব্দ

ফারিয়া মাহাবুব পিয়াসাসহ দুই মডেলের বাসায় অভিযান শুরু করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। রবিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে পিয়াসার বারিধারার বাসায় অভিযান শুরু হয়। এসময় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। এছাড়া মোহাম্মদপুরে আরেক মডেলের বাসায় অভিযান চলছে।

অভিযানের বিষয়টি পুলিশের ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ জানায়, পিয়াসার বিরুদ্ধে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে আটক করা হয়েছে। পিয়াসা ছাড়াও ডিবি পুলিশ মোহাম্মদপুরে আরেক মডেলকে আটকের জন্য অভিযান চালাচ্ছে।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, পিয়াসার বাসায় অভিযান চালিয়ে মদ, সিসা ইয়াবা সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম অভিযানের কথা নিশ্চিত করে বলেন, ফারিয়া মাহাবুব পিয়াসার বাসায় অভিযান চালানো হচ্ছে। আপাতত এতটুকুই বলতে পারছি। বাকিটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

বিভিন্ন সময়ে নানা ঘটনায় আলোচনায় আসেন পিয়াসা। ২০১৭ সালে মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় তার নাম সামনে আসে। প্রথমে মামলা করতে এ ঘটনার ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা। কিন্তু সেই পিয়াসার বিরুদ্ধেই আবার মামলা তুলে নেয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন ভুক্তভোগীরা। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য জানান।

সর্বশেষ গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধারে পর যে মামলা হয়েছিল তাতেও পিয়াসার নাম ছিল।

জানা গেছে, আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী পিয়াসা। রেইনট্রি হোটেলে ধর্ষণের ওই ঘটনার কিছু দিন আগেই সাফাতের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

শ্রীনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

অবশেষে স্থাপিত হচ্ছে আরটিপিসিআর ল্যাব

অবশেষে স্থাপিত হচ্ছে আরটিপিসিআর ল্যাব

অসুস্থ প্রবাসীকে বিমানের টিকেট হস্তান্তর করলেন বাংলাদেশ হাইকমিশনার

ভারতে একই স্কুলের ২৯ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

ভারতে একই স্কুলের ২৯ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

এবার ইউক্রেনের গ্যাসক্ষেত্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

‘জোট গঠন হলে ইরান নিকটতম লক্ষ্য বস্তুগুলোতে হামলা চালাবে’

নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রামে ইলেক্ট্রিক ট্রেন

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নারীর শ্লীলতাহানি, আ.লীগ নেতার ২ বছরের কারাদণ্ড

নিউজিল্যান্ড থেকে সুখবর দিলেন খালেদ মাহমুদ

নিউজিল্যান্ড থেকে সুখবর দিলেন খালেদ মাহমুদ

প্রয়োজনের তুলনায় বেশি ঘুমালে যেসব সমস্যা হতে পারে

প্রয়োজনের তুলনায় বেশি ঘুমালে যেসব সমস্যা হতে পারে