বুধবার , ৪ আগস্ট ২০২১ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ম্যাচ জিতেই সিরিজ পাকিস্তানের

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৪, ২০২১ ৭:১০ পূর্বাহ্ণ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ম্যাচ জিতেই সিরিজ পাকিস্তানের

চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ জিতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতল সফরকারী পাকিস্তান। এর আগে সিরিজের তিনটি ম্যাচ বৃষ্টি বাগড়ায় ভেস্তে গেছে। ফলে ১ ম্যাচ জিতেই সিরিজ জিতে নিল পাকিস্তান।

মঙ্গলবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। হার এড়াতে হলে এ ম্যাচটি জিততেই হতো ওয়েস্ট ইন্ডিজকে। শুরুটাও ভালোই হয়েছিল তাদের। কিন্তু বেরসিক বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেল এই ম্যাচটিও।  

ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন স্বাগতিক দলের দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও ক্রিস গেইল। মোহাম্মদ হাফিজের করা প্রথম ওভার থেকে আসে দুই ছক্কাসহ ১৪ রান। মোহাম্মদ ওয়াসিমের করা ইনিংসের দ্বিতীয় ওভার থেকে গেইলের পরপর দুই চারের সুবাদে আসে ১২ রান।

এরপর হাসান আলি আক্রমণে এসে স্বাগতিকদের রানের চাকার গতি কমিয়ে দেন। তার করা ইনিংসের তৃতীয় ওভারে কেবল একটি চারই আসে ফ্লেচারের ব্যাট থেকে। তবে ৩ ওভারে ৩০ রান তুলে ফেলে ক্যারিবীয়রা।

৩ ওভার পরেই হানা দেয় বৃষ্টি। প্রায় ৩ ঘণ্টা অপেক্ষার পর খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা জাগলেও আবারও বৃষ্টি হানা দিলে আর সম্ভব হয়নি। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ রানে জেতা পাকিস্তান সিরিজটি জিতে নিল ১-০ ব্যবধানে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
সমাধান আলোচনার মাধ্যমে হতে পারে:  রাশিয়া-ইউক্রেন প্রশ্নে বাংলাদেশ

সমাধান আলোচনার মাধ্যমে হতে পারে: রাশিয়া-ইউক্রেন প্রশ্নে বাংলাদেশ

রোমে বাংলাদেশ দূতাবাস থেকে এনআইডি করতে পারবেন প্রবাসীরা

খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময়

সেই নারী খেলোয়াড়ের আত্মহত্যায় বেরিয়ে এলো ত্রিভুজ প্রেমের কাহিনি

সেই নারী খেলোয়াড়ের আত্মহত্যায় বেরিয়ে এলো ত্রিভুজ প্রেমের কাহিনি

ডেল্টাসহ ১১ ভেরিয়েন্টের বিরুদ্ধে বঙ্গভ্যাক্স কার্যকর, দাবি গ্লোব বায়োটেকের

ডেল্টাসহ ১১ ভেরিয়েন্টের বিরুদ্ধে বঙ্গভ্যাক্স কার্যকর, দাবি গ্লোব বায়োটেকের

দিল্লির ‘মসনদ দখলে’ মমতার পরিকল্পনা নিয়ে বৈঠক

দিল্লির ‘মসনদ দখলে’ মমতার পরিকল্পনা নিয়ে বৈঠক

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউইয়র্ক গভর্নরের বিরুদ্ধে ১১ নারীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত!

নিউইয়র্ক গভর্নরের বিরুদ্ধে ১১ নারীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস উল্টে ৯ জন আহত

করোনায় সর্বস্ব হারালেন পঞ্চগড়ের শাহানা