Friday , 6 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইন্নাহদা পার্টির শীর্ষস্থানীয় নেতা আনোয়ার মারুফ ‘গৃহবন্দি’

প্রতিবেদক
Probashbd News
August 6, 2021 10:44 am
ইন্নাহদা পার্টির শীর্ষস্থানীয় নেতা আনোয়ার মারুফ ‘গৃহবন্দি’

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ইন্নাহদা পার্টির শীর্ষস্থানীয় নেতা আনোয়ার মারুফকে ‘গৃহবন্দি’ করা হয়েছে।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান ইন্নাহদা পার্টির এক সদস্য। খবর মিডল ইস্ট আইয়ের।

আনোয়ার মারুফ ইন্নাহদা পার্টির শীর্ষস্থানীয় একজন নেতা। তিনি এর আগে দেশটির যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রেসিডেন্ট কায়েস সাঈদ ২৫ জুলাই ক্ষমতা দখল করার পর থেকে আনোয়ার মারুফই প্রথম কোনো ব্যক্তি যাকে ‘গৃহবন্দি’ করা হলো।

এ ক্ষমতা দখলকে ইন্নাহদা পার্টি ‘একটি সাংবিধানিক অভ্যুত্থান হিসেবে’ অভিহিত করে আসছে।

এ অভিযোগ প্রত্যাখ্যান করে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার প্রেসিডেন্ট সাঈদ বলেন, তিউনিসিয়া এবং তার নাগরিকদের রক্ষার জন্য যে পদক্ষেপ প্রয়োজন ছিল সেটিই নেওয়া হয়েছে।

এর পর মাসব্যাপী ২৭ আগস্ট পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট সাঈদ। এ সময়ের মধ্যে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ থাকবে।

এর আগে বিক্ষোভের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করে সংসদ স্থগিত ঘোষণা করেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আবার বাড়ল

ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আবার বাড়ল

ঢাবি শিক্ষার্থীদের যে ২ বিশেষ সুবিধা দেওয়া শুরু করলো ছাত্রশিবির

বাংলাদেশিদের জন্য তিন মিশনকে প্রস্তুত থাকার নির্দেশ,

বাংলাদেশিদের জন্য তিন মিশনকে প্রস্তুত থাকার নির্দেশ,

মিটফোর্ডে ব্যবসায়ীর নির্মম হত্যা: স্পষ্ট মোটিভ অধরা, তদন্তে র‍্যাব ও পুলিশ

বৃটিশ কারি অ্যাওয়ার্ডস’র প্রবর্তক এনাম আলী মারা গেছেন

একাধিক প্রেমের সম্পর্ক জেনে যাওয়াতেই খুন চিকিৎসক জান্নাতুল

দেশের পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

ব্রিটেনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে বাংলাদেশিরা

১৬ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি

১৬ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি

ইউক্রেন সঙ্কটের মধ্যেই বুধবার রাশিয়া সফরে যাচ্ছেন ইমরান খান

ইউক্রেন সঙ্কটের মধ্যেই বুধবার রাশিয়া সফরে যাচ্ছেন ইমরান খান